বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কলমাকান্দায় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত "মোশতাক আহমেদ রুহী"

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 29-11-2023 02:34:26 pm

কলমাকান্দায় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত "মোশতাক আহমেদ রুহী" 


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ আসনের সাবেক সফল সাংসদ আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী ২য় বার আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন।


 মনোনয়ন পাওয়ার পর বুধবার (২৯ নভেম্বর) ঢাকা হতে নির্বাচনী এলাকায় ফেরার  সময় তাকে অভিনন্দন জানাতে রাস্তার দু'পাশে  দুইটি উপজেলার  (কলমাকান্দা-দূর্গাপুর) ১৭টি  ইউনিয়নের হাজার হাজার কর্মী সমর্থক সকাল থেকেই একত্রিত হতে থাকেন। নেতা-কর্মীরা কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে তাকে স্বাগত জানান। 


হাজার হাজার নেতা-কর্মীদের সাথে নিয়ে নেত্রকোণার শ্যামগঞ্জ, পূর্বধলা হয়ে নির্বাচনী এলাকা দূর্গাপুরে প্রবেশ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ও কয়েকটি পথসভায় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন ও মতবিনিয় করেন।


পরবর্তীতে নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে নির্বাচনী এলাকা ও নিজ জন্মস্থান কলমাকান্দায় এসে কলমাকান্দা অডিটরিয়ামে  পুনরায় হাজার হাজার নেতা-কর্মীদের ভালোবাসা সিক্ত হন এবং আওয়ামী লীগ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেন। 

নেত্রকোণার মদনপুর শাহ সুলতান (রঃ)এর মাজার জিয়ারত করে তার নির্বাচনী প্রচারনা শুরু করেন। নেত্রকোণা থেকে নির্বাচনী এলাকায় আসার সময় হাজার হাজার নেতা-কর্মী রাস্তার দু'পাশে দাড়িয়ে তাঁকে অভিনন্দন জানান। তিনি দু'হাত তুলে সর্বস্তরের জনগনকে অভিনন্দন জানান।

Tag
আরও খবর