বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

জাপোরিঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭ নয়, ১২: ইউক্রেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-10-2022 04:08:16 am

সংগৃহীত ছবি



◾ আন্তর্জাতিক ডেস্ক 


ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রথমে ১৭ জন নিহত হয়েছে বলে দাবি করলেও পরে সেই সংখ্যা ১২ জনে নামিয়ে এনেছে দেশটি। তাছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে নগর কর্তৃপক্ষের ভাষ্য।


ক্রিমিয়ার সেতুতে বিধ্বংসী বিস্ফোরণের পর রাতভর চালানো হামলায় তারা হতাহত হন।


দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলছে, নগর কর্তৃপক্ষ রবিবার (৯ অক্টোবর) বিকালে মৃত্যুর সংখ্যা পুনর্বিবেচনা করে। এর আগে জাপোরিঝিয়া সিটি কাউন্সিলের সেক্রেটারি আনাতোলি কুর্তেভ বলেছিলেন, উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জনের মৃত্যু ও অধশতাধিক আহত হয়েছেন। ছাড়াও কমপক্ষে ২০টি বাড়ি এবং প্রায় অর্ধশত ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে।


এর আগে গত বৃহস্পতিবার জাপোরিঝিয়াতে ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ জনের মৃত্যু হয়।


প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, জাপোরিঝিয়ায় নিরীহ মানুষের ওপর হামলা চালানো হয়েছে। তিনি একে চরম হীনতা এবং ইচ্ছাকৃত অপরাধ বলে মন্তব্য করেন।


সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপোরিঝিয়া অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত ঘোষণা করেছেন। কিন্তু জাপোরিঝিয়া শহরটি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে