বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

অভয়নগরে বৃষ্টিতে সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা

সারা দেশের ন্যায় যশোরের অভয়নগরে  মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। 

জানা যায়,  ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে সরিষাসহ আগাম ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

 অসময়ের বৃষ্টিতে উপজেলার  আগাম ফসল সরিষাসহ অন্য চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এ ছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় খেটে খাওয়া শ্রমিকরা কাজে বের হতে পারেনি।

কৃষকরা জানান, গুড়ি গুড়ি বৃষ্টি যদি দীর্ঘ সময় চলতে থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হবে। এরইমধ্যে আগাম সরিষার আবাদে অনেক ক্ষতি হয়েছে। সরিষার জমিগুলো বৃষ্টি ও বাতাসের কারণে গাছ নুয়ে পড়েছে। ফুল ও ফল নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে সরিষা ফুলকে কেন্দ্র করে মধুচাষেও পড়েছে বিপর্যয়। তারাও ক্ষতির আশঙ্কা করছেন।

সরিষা চাষিরা জানান, রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে।  জমিটা আগাম আবাদ করা হয়েছিল। গুড়ি গুড়ি বৃষ্টি দীর্ঘক্ষণ থাকায় গাছগুলো নুয়ে পড়েছে। ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এত আমার বেশ ক্ষতি হবে।

 দীর্ঘ সময় বৃষ্টি হলে যেসব সরিষা গাছে ফুল ও ফল এসেছে। সেগুলো নষ্ট হয়ে যাবে।রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় সকালেই সব জমির গাছ লুটে পড়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা আশোক কুমার বিশ্বাস  দেশচিত্রকে বলেন, আগাম সরিষার চাষ যেগুলো হয়েছে ফুল ছরে গেছে সেগুলোর ক্ষতির সম্ভাবনা রয়েছে। যে সকল জমিতে পরে আবাদ করেছে আর যদি বৃষ্টি না হয়  ক্ষতির সম্ভাবনা তেমন নেই।তবে কৃষকরা এ ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না,বৃষ্টির প্রভাবে  দুশ্চিন্তার মধ্যেই কাটাচ্ছে কৃষকরা। 


আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে