আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকাস্থ ত্রিশাল স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি গঠন : নেতৃত্বে শাহিন ও সোহান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-12-2023 12:59:44 pm

সভাপতি ও সাধারণ সম্পাদক। © ফাইল ছবি


◾মাহমুদুল হক হাসান : ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহের ত্রিশালের শিক্ষার্থীদের প্রাণের সংগঠন ত্রিশাল স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের মো: শাহিন আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন, ফার্সি ভাষা ও সাহিত‍্যের ১৮-১৯ শিক্ষাবর্ষের মো: সোহান মিয়া।


গতকাল সোমবার (১১ই ডিসেম্বর) সংগঠনের প‍্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৮৫ সদস‍্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় । ত্রিশাল স্টুডেন্ট এসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি মো: শাহিন আলম বলেন, ঢাকাস্থ ত্রিশাল স্টুডেন্টস এসোসিয়েশন একটি বৃহৎ ও শক্তিশালী ছাত্র সংগঠন।


নবগঠিত কমিটিতে আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় সংগঠনের প্রাক্তন, দায়িত্বশীল ও উপদেষ্ঠাদের কাছে আমি চির কৃতজ্ঞ। একই সাথে আমার জন্মভূমি ত্রিশাল থেকে ঢাকায় আগত প্রতিটি শিক্ষার্থীর যে কোন সমস্যা ও প্রয়োজনে আমি আমার সর্বোচ্চ দিয়ে পাশে থাকবো এবং নবগঠিত কমিটির সদস‍্যদেরকে সক্রিয়,সুশৃঙ্খল ও সুসংগঠিত করার মাধ‍্যমে আশা করছি একটি প্রাণবন্ত স্টুডেন্টস এসোসিয়েশন গড়ে তুলব। অন্যদিকে সাধারণ সম্পাদক মো: সোহান মিয়াও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের উত্তোরোত্তর সফলতায় কাজ করে যাবেন বলে আশাবাদ ব‍্যক্ত করেন।


উল্লেখ্য, বহুদিন যাবৎ ঢাকাস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকৃত ত্রিশালের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।


আরও খবর