বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত বড়লেখার শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে আনন্দোৎসবে শুরু হয়েছে বই উৎসব। শিক্ষার্থীরা প্রথম দিনেই সব বই হাতে পাচ্ছে। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।

মৌলভীবাজার জেলার বড়লেখায় বছরের প্রথম দিন সোমবার উৎসবমুখর পরিবেশে প্রাথমিক, মাধ্যমিক ও দাখিলের প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর হাতে তোলে দেওয়া হল নতুন বই। কেক কেটে পাঠ্যবই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাজরাতুন নাঈম। হাতে হাতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

বড়লেখা পাথারিয়া ছোটলেখা সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

উৎসবমুখর পরিবেশে ইংরেজি নববর্ষের প্রথম দিনে ক্ষু‌দে শিক্ষার্থীসহ প্রাথ‌মিক ও মাধ্যমিকের শিক্ষার্থী‌দের মধ্যে আন‌ন্দ বই‌ছে।

সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লিন্টু চন্দ্র দে’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ বদরুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, সহকারি শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রব, স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি মো. ফখরুল ইসলাম, শিক্ষক ও অভিভাবক কমিটির সভাপতি মো. মতিউর রহমান, সহসভাপতি মাহতাব উদ্দিন প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, বই উৎসবে বড়লেখা উপজেলার মাধ্যমিক ও দাখিল স্তরের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর মাঝে প্রায় সাড়ে ৩ লাখ পাঠ্যবই বিতরণ করা হয়েছে। 

উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার প্রাথমিক স্তরে ৪৬ হাজার শিক্ষার্থীর নতুন পাঠ্যবইয়ের চাহিদা ছিল। বছরের প্রথম দিন সোমবার ৩১ হাজার ছাত্রছাত্রীর মধ্যে বই বিতরণ সম্পন্ন হয়েছে।    

আরও খবর