বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কক্সবাজারের ট্রেনে প্রথম মাসে আয় ৫ কোটি টাকার বেশি

কক্সবাজার এক্সপ্রেস ট্রেন চালিয়ে প্রথম মাসে ৫ কোটি ১১ লাখ ৫৭ হাজার ২৪০ টাকা আয় করেছে রেলওয়ে। গত ১ ডিসেম্বর চালু হওয়া ট্রেনটিতে ৬০ হাজার ৫২৫ জন যাত্রী ভ্রমণ করেছে। রেলের অপারেশন শাখা এই তথ্য জানিয়েছে। রেলওয়ের অধিকাংশ ট্রেন লোকসানী। ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন সুর্বণ এক্সপ্রেসে মাসে গড়ে রেলের আয় হয় ২ কোটি ৮১ লাখ ৯৪ হাজার টাকা।


যা একক ট্রেন থেকে সর্বোচ্চ আয়। কক্সবাজার এক্সপ্রেস প্রথম মাসে এই আয় ছাড়িয়ে গেছে। প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার দীর্ঘ রেলপথটি গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। ১ থেকে ৩১ ডিসেম্বর কক্সবাজার এক্সপ্রেসে ঢাকা থেকে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণির টিকিট বিক্রি করে আয় হয়েছে ২ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার ৪৫৫ টাকা।


কক্সবাজার থেকে ২ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৭৮৫ টাকার টিকিট বিক্রি হয়েছে। রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানিয়েছেন, শুরু থেকেই কক্সবাজার এপপ্রেসওয়ে নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে যাত্রীদের। চাহিদার তুলনায় আসন কম হওয়ায় অনেকেই টিকিটি পাচ্ছেন না। আগামী ১০ জানুয়ারি থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পর্যটক এপপ্রেস নামে আরেকটি আন্তঃনগরট্রেন চালু হবে। পর্যটক এক্সপ্রেসের ভাড়া হবে কক্সবাজার এক্সপ্রেসের সমান। শোভন চেয়ারের জন্য ভাড়া ৬৯৫ টাকা। এসি চেয়ারে ১ হাজার ৩২৫, এসি সিটে ১ হাজার ৫৯০, এসি বার্থে ২ হাজার ৩৮০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। বিরতিহীন এবং পর্যটন ট্রেন হওয়ায় কক্সবাজারের পথে ভাড়া অন্যান্য রুটের চেয়ে বেশি।


আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে