আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে ভোট কেন্দ্রে আগুন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-01-2024 04:41:00 am

ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বত্তরা। আগুনে স্কুলের চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটকেন্দ্রের আনুমানিক ৫০ গজ দূরে পেট্রোলের একটি খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (৬ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার পড়শীপাড়া সরকারি প্রাথমিক স্কুলে এ ঘটনা ঘটে। স্কুলটি ভোট কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে।


পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতে স্কুলের পেছনের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আধাপাকা স্কুল ভবনটির চারটি কক্ষের ওপরের টিনের চালা আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।


গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘জরুরী সেবা ৯৯৯ হটলাইন নম্বরে খবর পেয়ে থানা পুলিশ ভোর পাঁচটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। র‌্যাব, বিজিবি, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। নির্বাচন বিরোধী নাশকতা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।’

আরও খবর