বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বড়লেখায় তীব্র শীতে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে মৌলভীবাজারের বড়লেখায় বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট আক্রান্ত রোগীর সংখ্যা।তবে শ্বাসকষ্ট রোগীর চেয়ে ভাইরাল জ্বর,সর্দিকাশি ও নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

বুধবার (১৭ জানুয়ারি) বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতাল ঘুরে জানা গেছে,প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে ১৫ থেকে ২০ জন রোগী ভর্তি হচ্ছেন।এর মধ্যে বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসছেন।তীব্র শীতের কারনে অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে বাড়তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীরা। 

৫০ শয্যা হাসপাতালের উপজেলা কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ অমিত আচার্য বলেন,প্রতিদিন জরুরি বিভাগে তীব্র শীতের কারনে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে।শিশুদের ক্ষেত্রে জ্বর,সর্দি-কাশি ও নিউমোনিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেশি।বয়স্ক রোগীদের ক্ষেত্রে ভাইরাল জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। 

এসময় তিনি বলেন,বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন নতুন একটি টেস্ট চালু হয়েছে।এই টেস্ট এর নাম হলো "জিন এক্সপার্ট "। বক্ষব্যাধি রোগ শনাক্তকরণ করার জন্য মূলত এ টেস্টটি করা হয়।এটি সরকারিভাবে চালু হলেও বেশিরভাগ হাসপাতালে এটি এখনো চালু হয়নি। 

উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শুভ্রাংশু শেখর দে জানান,তীব্র শীত বাড়ার কারনে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন ১৫ থেকে ২০ জন রোগী তাছাড়াও বহির্বিভাগে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ জন রোগীর চিকিৎসা প্রদান করা হচ্ছে।এদের মধ্যে এক তৃতীয়াংশ রোগীই ভাইরাল জ্বার,সর্দিকাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত। 

এসময় তিনি সকলকে সচেতন থাকার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দেন। তিনি বলেন শিশুদের প্রতি আরোও যত্নশীল হতে হবে।পাতলা পায়খানা শুরু হলেই সাথে সাথে খাবার স্যালাইন বার বার খাওয়াতে হবে।তীব্র শীতে শিশু ও বৃদ্ধদের ঘরে অবস্থান করতে হবে এবং শীতের কাপড় পড়তে হবে।শিশুরা যেন প্রতিদিন গোসল না করে ২দিন পরপর গোসল করার পরামর্শ দেন।সবাইকে পুষ্টি জাতীয় খাবার খেতে হবে এবং ভিটামিন-সি জাতীয় খাবার বেশি করে খেতে হবে।সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার ও সচেতন থাকার জন্য সুপরামর্শ দেন।

আরও খবর