বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

সৌদির বিচার বিভাগের সঙ্গে সহযোগিতার চুক্তি হতে যাচ্ছে: আইনমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-01-2024 09:10:26 am

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সৌদি আরবের বিচার বিভাগের সঙ্গে বাংলাদেশ একটি সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও প্রবাসীদের কর্মসংস্থানের বিভিন্ন বিষয় থাকবে বলে জানান তিনি।


২৫ জানুয়ারি, বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


আইনমন্ত্রী বলেন, সৌদি আরবের রাষ্ট্রদূত আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। আমাদের সঙ্গে সৌদি আরবের বিচার বিভাগের সহযোগিতা ও সম্পর্ক বাড়াতে একটি চুক্তি সই করার জন্য আমরা আলোচনা করেছি। আমাদের দিক থেকে সেই চুক্তি সৌদি আরবে পাঠানো হয়েছে। সৌদি আরবের বিচার মন্ত্রণালয়ে সেটি আসে। সেই চুক্তির অগ্রগতি নিয়ে আমাদের মধ্যে আজ আলোচনা হয়েছে।


চুক্তিতে কী থাকছে-জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এটা বিচার বিভাগের মধ্যে সহযোগিতার চুক্তি। আপনারা জানেন, সৌদি আরবে বাংলাদেশের অনেক কর্মসংস্থান আছে। সেখানে আমাদের শ্রমিক ভাই-বোনেরা যাচ্ছেন কাজের জন্য। সৌদি আরবের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে উন্মুখ। সেই সব বিষয়ে তাদের সুবিধার জন্য চুক্তিটি করা হবে। পারস্পরিকভাবে তাদের (সৌদি) বিনিয়োগ কীভাবে সুরক্ষা দেয়া যায়, সেসব বিষয় নিয়েও এ চুক্তি হবে।


তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ক অত্যন্ত গভীর। এ সম্পর্ককে আমরা আরও গভীর করতে চাই। তিনি (সৌদি রাষ্ট্রদূত) বলেছেন, সারা মুসলিম বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের বোন হিসেবে মনে করেন। তারা এই সম্পর্ক আরও সুদৃঢ় করতে অত্যন্ত আগ্রহী।

আরও খবর