বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বাংলাদেশ থেকে চিকিৎসক-নার্স নেয়ার ঘোষণা দিল সৌদি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-02-2024 03:22:14 am

দুই বছর আগে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় প্রথমবারের মতো বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা আল-দুহাইলান সৌদির ইংরেজি দৈনিক আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়ে বলেন, ‘সৌদি আরবের সরকার বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের কাজে নিয়োগ করার সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে।’


বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে বসবাসরত প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মীদের মাঝে চিকিৎসক রয়েছেন মাত্র কয়েক ডজন। ২০২২ সালে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসক নিয়োগের বিষয়ে উভয় দেশের মাঝে একটি চুক্তি স্বাক্ষর হয়। পরে ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশি চিকিৎসাকর্মীদের একটি দল সৌদি আরবে যান। তিনি বলেছেন, ‘সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কোনও মেডিকেল কর্মী নিয়োগ করেনি। তবে বর্তমানে আমরা তাদের নিয়োগ শুরু করেছি। কারণ তারা ইতিমধ্যে আমাদের মানদণ্ডে পৌঁছেছে।’ প্রথম গ্রুপে প্রায় ৬০ জনের মতো চিকিৎসা কর্মী ছিলেন। রাষ্ট্রদূত সৌদিতে বাংলাদেশি চিকিৎসাকর্মীদের এই নিয়োগকে কেবল শুরু বলে মন্তব্য করেছেন।


সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেছেন, ‘এই সংখ্যা ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে লাফিয়ে লাফিয়ে বাড়বে... এটা কেবল বাজারকে শুরু করার প্রক্রিয়া এবং কেমন চলে তা দেখার জন্য। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল গত বছর দুবার বাংলাদেশ সফর করেছে। তারা আরও চিকিৎসাকর্মী নিয়োগের জন্য বাংলাদেশ সফর অব্যাহত রাখবে। সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাওয়া পরবর্তী দলে নার্সরা থাকবে।’ বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম বলেছেন, সৌদি কর্তৃপক্ষ আমাদের ১৫০ জনেরও বেশি প্রশিক্ষিত নার্স পাঠাতে বলেছিল।


আমাদের মন্ত্রণালয় এখন শর্তগুলো যাচাই-বাছাই করছে। যেমন বাংলাদেশি নার্সদের কোথায় নিয়োগ দেওয়া হবে, তারা সরকারি হাসপাতাল বা বেসরকারি স্বাস্থ্য সুবিধায় নিয়োগ পাবে কি না, ইত্যাদি। আরব নিউজকে তিনি বলেছেন, ‘যেহেতু এটা নতুন খাত তাই সরকার এখন চিকিৎসকদের নিয়োগের জন্য ব্যবস্থাপনা গড়ে তুলছে। আমরা সৌদি আরবকে সর্বশেষ এই পদক্ষেপ— বাংলাদেশি স্বাস্থ্য খাতের কর্মী নিয়োগের জন্য স্বাগত জানাই। আমাদের অভিবাসীদের অন্যতম মূল গন্তব্য হলো সৌদি। এই সুযোগ আরও বাড়ানোর পথ রয়েছে।


এজন্য একটি বিস্তারিত নিয়োগ নীতি তৈরি করা হবে। বাংলাদেশের ১০০টিরও বেশি মেডিকেল কলেজ প্রচুর সংখ্যক প্রত্যয়িত চিকিৎসক, নার্স এবং মেডিক্যাল কর্মী তৈরি করে। উচ্চ-মানের সরঞ্জামসহ সৌদিতে কাজ করার মাধ্যমে তারা অনেক কিছু শিখতেও পারবেন।’

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে