রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

এবার নজরুল বিশ্ববিদ্যালয়ের স্টল থাকছে বইমেলায়

প্রতিবছরের ন্যায় এবারও শুরু হয়েছে অমর একুশে বইমেলা। এটি অন্য সকলের জন্য স্বাভাবিক হলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যরকম। এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টল বসেছে বই মেলাতে। আর এই স্টলকে নিয়ে শুধু বিশ্ববিদ্যালয় নয় অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশংসায় ভাসছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

বিশ্ববিদ্যালয়কে একটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিনিয়ত দেশ ও দেশের বাহিরে এর পরিধি বিস্তার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

এদিকে বইমেলায় স্টল দিতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলেই ভাসছেন আনন্দের বন্যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রশংসায় পঞ্চমুখ রয়েছেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছবি দিয়ে পোস্ট করছে অন্য বিশ্ববিদ্যালয়ের অনেকেই।

উদ্বোধনকালে বইমেলার ইতিহাস ও প্রয়োজনীয়তা উল্লেখ পূর্বক ভাষা আন্দলনে শহীদদের প্রতি তাঁর বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে উপাচার্য বলেন, “এই মেলা একটি বিশেষ মর্যাদা পেয়েছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে। এর পরিসর বেড়েছে। নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উন্নয়ন মোটো নিয়ে শিক্ষাকে ছাত্রছাত্রীদের জন্য যুগোপযোগী করে তুলছি। প্রতিদ্বন্দ্বিতামূলক বাজারে যেন শিক্ষার্থীরা নিজেদের দক্ষ হিসেবে প্রমাণ করতে পারে সে চেষ্টা করছি। ”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক তার টাইমলাইনে স্টলের ছবি পোস্ট করে লিখেছেন, "বাংলা একাডেমির একুশে বইমেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়েরও এমন একটা স্টল থাকতে পারতো। যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের জার্নালগুলো বিক্রির জন্য রাখা যেতো। তাছাড়া বিভিন্ন শিক্ষকের যে সকল গ্রন্থ প্রকাশিত হয়েছে সেগুলোও সেই স্টলে বিক্রির জন্য প্রদর্শন করা যেতো। আর সেখানে আমাদের শিক্ষার্থীদের জন্যও একটা সেকশন থাকতে পারতো। এতে শিক্ষার্থীরা তাদের গ্রন্থ প্রকাশে আগ্রহী হতো হয়তো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলোও লিটল ম্যাগ প্রকাশে আগ্রহী হতো। আসলে বিক্রি হওয়া তো বড় কথা নয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করে এমন একটা প্রয়াস কেনো যে নেওয়া হলো না বা হয় না তা জানি না।"

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. রিয়াদ হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক ( ভারপ্রাপ্ত) মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহসহ অন্যরা।

আরও খবর