বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

দেশে নারীর ক্ষমতায়নের ধারা অব্যাহত থাকবে: নাছিম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-02-2024 07:13:59 am

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, দেশের সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন। সেই ধারা অব্যাহত থাকবে।


সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


নাছিম বলেন, ‘দেশের বিভিন্ন অর্জনে নারীরা যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ঠিক সেভাবেই বর্তমান ছাত্রীরা দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। সেই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।’


‘তাই তারা যেনো জঙ্গিবাদে আকৃষ্ট হয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে’, যোগ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।


বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘ঢাকা আট রাজধানীর হাট। এটাকে করতে হবে স্মার্ট। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, বিএনপির কোনো আন্দোলন নিয়ে আমাদের মাথাব্যথা নেই। বিদেশিদের কাছে ধরনা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে তারা জনসমর্থন হারিয়েছেন। পূর্বের আন্দোলনগুলো তো জনগণ তাদের সাড়া দেয়নি আগামী দিনেও দেবে না। আর যাই হোক মানুষ পুড়িয়ে, রেললাইন উঠিয়ে আন্দোলন হয় না। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক আর জনগণ যদি সাড়া দেয় তাহলে ভালো। আমরা আগেও শান্তিপূর্ণভাবে তাদের রাজপথে মোকাবিলা করেছি। আগামী দিনেও করব।

আরও খবর