বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

আশার প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর ৩য় মৃত্যু বার্ষিকী

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 12-02-2024 02:48:19 am


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 

 

আজ সোমবার(১২ ফেব্রুয়ারি) আশার প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী।  সকলের প্রিয় স্যারের মৃত্যু বার্ষিকী।  তিনি ১৯৪৯ সালের ১ লা জানুয়ারী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।


তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে এমএ ডিগ্রী অর্জন করেন। তিনি বিসিএস ১৯৭৩ ব্যাচে প্রবেশনারী কর্মকর্তা হিসাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েও চাকুরীতে যোগদান করেন নি। 


তিনি ১৯৭৮ সালে "আশা" এনজিও, ২০০৬ সালে "আশা" ইউনিভার্সিটি,   আশা ইন্টারন্যাশনাল, আশা ম্যাটস ও হোপ ফর দ্য পুররেস্ট (এইচপি) প্রতিষ্ঠাতা করেন। 

 

তিনি  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের (২০০৬-০৭) কৃষি, যুব ও ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রনালয়ের  উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

বাংলাদেশ ছাড়াও  আশার কারিগরি সহায়তায় এশিয়া ও আফ্রিকা মহাদেশের ১৩টি দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে দেশের প্রায় ৮০ লাখ মানুষ আশার ক্ষুদ্রঋণ, উদ্যোক্তা ঋণ, কৃষিঋণ ও পরামর্শ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্যানিটেশন, দুর্যোগ সহায়তা ইত্যাদি সেবা লাভ করছে। হাজার হাজার বেকার যুবক আশায় চাকুরী করে জীবিকা নির্বাহ করছে। 


আশা প্রতিষ্ঠাতার মোঃ সফিকুল হক চৌচুরীর কর্মজীবন নিবেদিত ছিল দারিদ্র্য নিরসন ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে। তিনি মানবতা ও সমাজকল্যাণের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন – যা দেশের গণ্ডি ছাপিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ক্ষুদ্রঋণের সবচেয়ে দক্ষ ও টেকসই মডেল উদ্ভাবন ও সফল প্রয়োগের জন্য তিনি দেশে ও বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেন।


তিনি ১৯৪৯ সনের ১লা জানুয়ারী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামে এক সম্ভ্রান্ত  মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ২০২১ সালে ১২ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন।


তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আশার প্রতিটি ব্রাঞ্চে আজ সোমবার(১২ ফেব্রুয়ারী) বিকাল ৪.০০টায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

Tag
আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে