জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ

সিরিজে টিকে থাকার লক্ষ্যে কাল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2024 01:56:49 pm

তিন ম্যাচ সিরিজে টিকে থাকার লক্ষ্যে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে জয়ের জন্য বদ্ধপরিকর বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

অভিষিক্ত জাকের আলি অনিক এবং অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের বীরত্বপূর্ণ ইনিংস সত্ত্বেও প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদেশ। বড় রান তাড়া করতে নামা বাংলাদেশের জয়ের আশা শেষ ওভার পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন ৩৪ বল খেলে ৬৮ রানের ইনিংস খেলা জাকের। বিশেষভাবে সাহসী ব্যাটিংয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন জাকের। নিজের ইনিংসে ৬টি ছক্কা হাঁকান জাকের। যা শুধুমাত্র একজন অভিষেক ব্যাটার হিসেবেই নয়, টি-টোয়েন্টি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি কোন ব্যাটারের পক্ষেও সর্বোচ্চ।

প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। তবে সন্ধ্যার শিশিরের কারনে বড় টার্গেট স্পর্শ করার সুযোগ ছিলো। কিন্তু টপ-অর্ডারের ব্যর্থতায় ইনিংসের শুরুতে ৩০ রানে বাংলাদেশের ৩ উইকেট পতন হারের প্রধান কারন হিসেবে শেষ পর্যন্ত প্রমাণিত হয়। মাহমুদুল্লাহ ও জাকের প্রতিরোধ গড়ে না তুললে অনেক আগেই শেষ হয়ে যেত ম্যাচটি।

চাপের মধ্যে প্রতিপক্ষকে প্রথম পাল্টা আক্রমণ করেন দুই বছর পর আন্তর্জাতিক অঙ্গনে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা মাহমুদুল্লাহ। জাকেরের ব্যাটিং ঝড়ের আগে ৩১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য ১২ রানের দরকার ছিলো। ঐ ওভারে জাকিরসহ দুই উইকেট নিয়ে টাইগারদের জয় বঞ্চিত করেন দাসুন শানাকা।

হারের পরও এমন পারফরমেন্স সিরিজে সমতা আনতে বাংলাদেশকে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্ত বলেন, ‘আমরা বোলিংয়ে ভালো শুরু করেছি। কিন্তু পরবর্তীতে আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। মাহমুদুল্লাহ-জাকেরের ইনিংস দু’টি দুর্দান্ত ছিল। আশা করি তারা পরের ম্যাচেও এ ধারা অব্যাহত রাখবে।’

প্রথম ম্যাচের হার থেকেও ইতিবাচক দিকগুলো নেওয়ার সুযোগ থাকছে দুর্দান্ত ব্যাটিংয়ে ঘরের মাঠের সমর্থকদের মাতিয়ে রাখা সিলেটের ছেলে জাকেরের। তিনি বলেন, ‘হার সব সময়ই হৃদয় বিদারক। বিপিএল ফাইনালে হারের পর রাতে আমি ঘুমাতে পারিনি। আজ জিততে পারলে খুব ভালো লাগতো। পরের ম্যাচের জন্য ইতোমধ্যেই পরিকল্পনা করেছি। আজকের ম্যাচ থেকে আমরা অনেক ইতিবাচক বিষয় নিতে পারবো।’

টপ অর্ডারের ফর্ম উদ্বেগজনক হলেও গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আনতে চাইবে না বাংলাদেশ।

ওপেনার কুশল মেন্ডিস এবং মিডল অর্ডার ব্যাটার সাদিরা সামারাবিক্রমার দু’টি দুর্দান্ত ইনিংসের পর ভারপ্রাপ্ত অধিনায়ক চারিথ আসালঙ্কার ক্যামিও ইনিংসে বড় সংগ্রহ পায় শ্রীলংকা। এজন্য লোয়ার মিডল অর্ডার ব্যাটারদের ক্রিজে আসার প্রয়োজনও পড়েনি। শিশির থাকার পরও দারুন বোলিং করেছে শ্রীলংকা। প্রথম ম্যাচের পারফরমেন্সের পর একাদশে পরিবর্তন আনতে চাইবে না শ্রীলংকাও। কিন্তু প্রথম ম্যাচে ডেথ ওভারে বোলিং করার সময় পেসার মাথিশা পাথিরানা ইনজুরি নিয়ে উদ্বেগ আছে লংকান শিবিরে। 

শ্রীলংকার বিপক্ষে এখন পর্যন্ত ১৪ বারের মোকাবেলায় ১০টিতে হেরেছেবাংলাদেশ, জিতেছে ও ৪টিতে।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, জাকির আলি অনিক। 

শ্রীলংকা দল : হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক, শেষ টি-টোয়েন্টি), চারিথ আসালঙ্কা (অধিনায়ক, প্রথম দুই টি-টোয়েন্টি), কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মাথিশা পাতিরানা, আকিলা ধনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আবিস্কা ফার্নান্দো, জেফরি ভান্ডারসে। 

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১২ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

৩০ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে