বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বালিয়াডাঙ্গীর কালমেঘে সড়ক দূর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্য


ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বারঢালী নামক স্থানে  বৃহস্পতিবার

 (২০ অক্টোবর) দিবাগত রাত প্রায়  ১১ ঘটিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় । 

প্রত্যক্ষদর্শী না থাকার কারণে ঘটনার সঠিক তথ্য জানা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে , বাঁশ বহনকারী নসিমনের সাথে মোটরসাইকেল আরোহীর সংঘর্ষ ঘটে । রাস্তার উপরে মোটরসাইকেল আরোহী দু'জনের মৃতদেহ  দেখতে পাওয়া যায় । ঘটনাস্থলে উপস্থিত বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার প্রদীপ চন্দ্র রায় জানান, এক পথচারীর মাধ্যমে জানতে পেরে তারা দ্রুত কালমেঘ বাড়ঢালী নামক এলাকার ভাটার সামনের টার্নিংয়ে গিয়ে দুটো মৃতদেহ  উদ্ধার করেন। এরপর মরদেহর পকেটে থাকা মোবাইলের মাধ্যমে তাদের পরিবারকে অবহিত করেন। 

মোবাইলে যোগাযোগের মাধ্যমে জানা যায়, নিহতদের একজনের নাম শহিদুল ইসলাম (২৪) ও অপরজনের নাম আনোয়ার হোসেন(২২)। জানা যায়, তাদের দু'জনেরই বাড়ী ঠাকুরগাঁও সদর উপজেলার বরনাগাঁও নামক এলাকায় এবং নিহত শহীদুল পেশায় একজন তুলা ব্যবসায়ী। নিহত শহীদুলের পিতার নাম ওসমান আলী। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মৃত দু'জনের  লাশ  থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। দেখতে আসা স্থানীয় লোকজনের দাবি,   বেপরোয়া ভাবে পাগলু,মোটরসাইকেল, নসিমন, ট্যাক্টর চলাচল করছে। নসিমন  এবং ট্যাক্টর এর বডিতে দুপাশে বাতি না থাকার কারণেও দূর্ঘটনা ঘটছে । 

সড়ক দূর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন - বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে