বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমাল ভারত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-03-2024 09:06:30 am

সাধারণ ভোক্তা পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে দুই রুপিরও বেশি হ্রাস করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।


বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও জ্বালানি গ্যাস বিষয়ক মন্ত্রণালয়।


এক্সপোস্টে বলা হয়েছে, সাধারণ ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ৮৯ দশমিক ৬২ রুপির (বাংলাদেশি মুদ্রায় ১১৯ দশমিক ৩৪ টাকা) পরিবর্তে ৮৭ দশমিক ৬২ রুপি (১১৬ দশমিক ৬৮ টাকা) এবং প্রতি লিটার পেট্রোলের দাম ৯৬ দশমিক ৭২ রুপির (১২৮ দশমিক ৮০ টাকা) পরিবর্তে ৯৪ দশমিক ৭২ রুপি (১২৬ দশমিক ১৩ টাকা) নির্ধারণ করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও জ্বালানি গ্যাস বিষয়ক মন্ত্রণালয়। ১৫ মার্চ, শুক্রবার সকাল ৬ টা থেকে রাজধানী নয়াদিল্লিসহ সারা দেশে নতুন মূল্য কার্যকর হবে।


মন্ত্রণালয়ের এই পোস্টের পর পৃথক এক এক্সপোস্টে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও জ্বালানি গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্সপোস্টে তিনি বলেন, ‘পেট্রোল-ডিজেলের দাম কমানোর নির্দেশ দানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আরও একবার প্রমাণ করলেন যে ভারতে বসবাসকারী কোটি কোটি মানুষকে তিনি নিজের পরিবারের সদস্য মনে করেন এবং জনগণের কল্যাণ ও তাদের সুখ-স্বাচ্ছন্দ্যই তার একমাত্র লক্ষ্য।’


এক্সপোস্টে হরদীপ সিং পুরী আরও জানান, ভারতে এই মুহূর্তে পেট্রোলের যে দাম— তা বিশ্বের উন্নত ৫ দেশ ইতালি, ফ্রান্স, জার্মানি এবং স্পেনের চেয়েও অনেক কম।


তিনি বলেন, ‘ভারতে যখন এক লিটার পেট্রোলের গড় দাম ৯৪ রুপি, তখন ইতালিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১৬৮ দশমিক ০১ রুপি, ফ্রান্সে ১৬৬ দশমিক ৮৭ রুপি, জার্মানিতে ১৫৯ দশমিক ৫৭ রুপি এবং স্পেনে ১৪৫ দশমিক ১৩ রুপি।’


‘অর্থাৎ ভারতে এখন পেট্রোলের যে দাম, শতকরা হিসেবে তা ইতালির চেয়ে ৭৯ শতাংশ, ফ্রান্সের চেয়ে ৭৮ শতাংশ জার্মানির চেয়ে ৭০ শতাংশ এবং স্পেনের চেয়ে ৫৪ শতাংশ কম।’


ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচন এগিয়ে আসায় সাধারণ জনগণের সমানে বিজেপির ভাবমূর্তি আরও উজ্জল করতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।


কারণ গত জানুয়ারিতে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে হরদীপ সিং পুরী বলেছিলেন, অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে অস্থিরতার কারণে নিকট ভবিষ্যতে ভারতে পেট্রোল-ডিজেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই।

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে