বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

সম্প্রীতির ইফতারে মুখর রাজশাহী কলেজ ক্যাম্পাস

Abdul Alim ( Contributor )

প্রকাশের সময়: 16-03-2024 12:20:15 pm

রমজান মাসে ইফতারের সময় ভিন্ন রূপে দেখা যায় রাজশাহী কলেজ মাঠে। ইফতারের আগে কলেজ মাঠে গোল হয়ে বসা শুরু করেন শিক্ষার্থীরা। খবরের কাগজের ওপর কিংবা পাতলা থালায় বাইরে থেকে কিনে আনা ইফতার পরিবেশন করেন তারা। পরিবেশনের পর সবার অপেক্ষা মাগরিবের আজানের। 


বিকেল বেলায় সরেজমিনে ঘুরে দেখা যায় রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের বারান্দা,রাষ্ট্রবিজ্ঞান ভবন মাঠ, কলেজ মাঠসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ইফতার করতে।


অধিকাংশ ইফতারের তালিকায় থাকে ছোলা, মুড়ি, খেজুর, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, শরবত ইত্যাদি। সঙ্গে হরেক রকমের ফলও। এখানে ইফতার করতে আসা অধিকাংশই কলেজের বিভিন্ন বিভাগ ও সংগঠনের শিক্ষার্থী।


প্রতিবছর পবিত্র রমজান মাসে ক্যাম্পাস বন্ধ থাকলেও করোনাকালীন শিক্ষাক্ষতি পুষিয়ে নিতে এবার চলছে ক্লাস। তাই এবার রোজা শেষে নিজ ক্যাম্পাসেই ইফতারটা সারছেন শিক্ষার্থীরা। 


মুসলমান, হিন্দু, বৌদ্ধ,বা খ্রিস্টান সবাই বসে একসঙ্গে ইফতারে। বন্ধু-বান্ধবের মাঝে বর্ণ ভেদাভেদ দূর করে ইফতার এক অসাম্প্রদায়িক কলেজকে দিয়েছে পূর্ণতা। ইফতারকে কেন্দ্র করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে জড়ো হয় বন্ধু-বান্ধব। বসে আড্ডার আসর, চলে বাহারি গল্প। মুহূর্তেই সেই গল্পে সবাই ভুলে যায় সারা দিনের রোজার ক্লান্তির কথা।


ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিতু বলেন, ক্যাম্পাসের মধ্যে উৎসবমুখর পরিবেশে সবাই ইফতার করা আসলেই অনেক সুন্দর ব্যাপার। হাদিসেও সবার একসাথে ইফতারের বিষয়টি গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে। এতে সবার মধ্যে মিল-মহব্বত সৃষ্টি হয়, আর রমজানের বরকতে সেটা দীর্ঘস্থায়ীও হয়।


ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ বলেন, সারাদিনের কর্ম ব্যস্ততার পর প্রিয় বন্ধু ও সহপাঠীদের সাথে খোলা আকাশের নিচে ইফতারের আয়োজন আমার কাছে স্মৃতি বিজড়িত মুহুর্ত হইয়ে থাকবে আজীবন।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে