বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-03-2024 04:14:05 am

ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।


আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় রোববার (১৭ মার্চ) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা ও খুলনা বিভাগের দু-য়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।


এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার (১৬ মার্চ) দেশের সর্বনিম্ন ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বোচ্চ ৩৭.১ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা ছিল কক্সবাজারে। আর ঢাকায় সর্বনিম্ন ২৪.২ এবং সর্বোচ্চ ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।


আবহাওয়া অফিস বলছে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া আগামীকাল সোমবার (১৮ মার্চ) সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে পরদিন মঙ্গলবার (১৯ মার্চ) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে