বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

রাজশাহী কলেজে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী উদযাপিত

Abdul Alim ( Contributor )

প্রকাশের সময়: 17-03-2024 09:42:45 am

"বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিল সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। 


রোববার (১৭ মার্চ) সকাল ৯:৩০ মিনিটে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। 


সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ১৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 


আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। মুখ্য আলোচক ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ গোলাম কিবরিয়া। 


সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য বঙ্গবন্ধু ও তাঁর জীবন সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তিনি পরিবার থেকে শুরু করে সর্বক্ষেত্রে শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান।


বাদ যোহর কলেজ জামে মসজিদে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্তি হয়।



আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে