বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবের ওপর শুক্রবার নিরাপত্তা পরিষদে ভোটাভূটি : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-03-2024 03:03:46 pm

মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির আহ্বানকে বারবার অবরুদ্ধ করেছে। কিন্তু এবার হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির সাথে যুক্ত ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করবে। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি বৃহস্পতিবার একথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডের মুখপাত্র নেট ইভানস এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার ভোটের জন্য আনা মার্কিন প্রস্তাব ‘একটি জিম্মি চুক্তির অংশ হিসাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করবে।’

ইভান্স বলেন, ‘গাজা পরিস্থিতির উন্নয়নে কূটনৈতিক সমর্থন এবং হামাসকে চুক্তিটি মেনে নিতে চাপ দেওয়ার জন্য উপস্থাপিত প্রস্তাবটিকে সমর্থন জানানো পরিষদের সকলের জন্য একটি সুযোগ।’

ইসরায়েলের প্রধান সমর্থক যুক্তরাষ্ট্র এর আগে ফিলিস্তিনি ভূখন্ডে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান থেকে বিশ্ব সংস্থাকে বাধা দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা ব্যবহার করেছে।

ফেব্রুয়ারির শেষের দিকে গাজায় ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে আলজেরিয়ার একটি খসড়া প্রস্তাব অবরুদ্ধ করার পর থেকে মার্কিন কর্মকর্তারা জিম্মিদের মুক্তির বিনিময়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টার সমর্থনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করছেন।

কূটনৈতিক সূত্রের মতে, এই খসড়ায় পরিষদের অনুমোদন লাভের সম্ভাবনা কম ছিল এবং বুধবার নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে একটি নতুন সংস্করণ প্রচার করা হয়েছে।

একটি বিকল্প খসড়া প্রস্তাবও আলোচনার অধীনে রয়েছে এবং একটি কূটনৈতিক সূত্র অনুসারে শুক্রবার এটি ভোটের জন্য পরিষদে উত্থাপন করা হতে পারে।

এএফপি’র দেখা পাঠ অনুসারে, কাউন্সিলের বেশ কিছু অস্থায়ী সদস্যদের সমর্থিত খসড়ার নতুন সংস্করণটি ‘রমজান মাসের জন্য অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে।’  

ফিলিস্তিনে ১০ মার্চ রমজান শুরু হয় এবং ৯ এপ্রিল রমজান শেষ হবে।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে