বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

রাজশাহী কলেজে যথাযথ মর্যাদায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত

Abdul Alim ( Contributor )

প্রকাশের সময়: 25-03-2024 11:53:27 am

রাজশাহী কলেজ, গণহত্যা দিবস, দেয়ালিকা

২৫শে মার্চ গণহত্যা দিবস-২০২৪ উপলক্ষ্যে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। 


সোমবার (২৫ মার্চ)  সকাল ১০:১৫ মিনিটে কর্মসূচির অংশ হিসেবে শেখ রাসেল দেয়ালিকায় ‘গণহত্যা দিবস’ উপলক্ষ্যে বিশেষ দেয়ালিকার উদ্বোধন করা হয়। বেলা ১০:৩০ মিনিটে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, স্মৃতিচারণ ও আলোচনা সভা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান আলম ও বীর মুক্তিযোদ্ধা মো: সাইদুল ইসলাম। 


এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসা: ইয়াসমীন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। 


সভায় বীর মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা, দেশের জন্য ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। 

বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান আলম বলেন মুক্তিযোদ্ধারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথমে প্রতিরোধ ও পরে বীরবিক্রমে যুদ্ধ করে তাদের পরাজিত করতে সক্ষম হয়। 


বীর মুক্তিযোদ্ধা মো: সাইদুল ইসলাম বলেন- আমরা কোন লোভ-লালসা নিয়ে দেশের জন্য যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করার জন্য। 

শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ বলেন- বঙ্গবন্ধুর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের নিকট যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। 


সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন- শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারে, এ জন্য মুক্তিযোদ্ধাদের নিয়ে আজকের এ আয়োজন। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। 


আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিচারণ করার জন্য তিনি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান আলম ও বীর মুক্তিযোদ্ধা মো: সাইদুল ইসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

পরিশেষে রাষ্ট্রীয় অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে এক মিনিট ব্ল্যাক আউটের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্ত হয়।


Tag
আরও খবর