বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

গাজায় কয়েকটি হাসপাতালের আশপাশে ইসরায়েল হামাস তুমুল লড়াই চলছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2024 07:09:41 am

অবরুদ্ধ গাজার বেশ কয়েকটি হাসপাতালের চারিদিকে ইসরায়েল বোমা বর্ষণ অব্যাহত রেখেছে।

এদিকে কয়েকটি হাসপাতালের আশপাশে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে।

যদিও সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ হয়েছে।

এছাড়া কাতারে যুক্তরাষ্ট্র ও মিসরীয় মধ্যস্থতাকারীদের নিয়ে চলমান যুদ্ধবিরতির আলোচনাও থমকে আছে। এ জন্যে হামাস ও ইসরায়েল একে অন্যকে দোষারোপ করছে।

এদিকে ইসরায়েলকে দৃঢ় সমর্থন দিয়ে আসা যুক্তরাষ্ট্রের সঙ্গে তেলআবিবের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। গাজায় অধিকহারে বেসামরিক হতাহত, মানবিক ত্রাণ সরবরাহের সংকট তীব্র হওয়া এবং গাজার দক্ষিণে রাফায় ইসরায়েলের সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র অনেকটাই হতাশ। এর ফল হিসেবে দেশটি নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয়া থেকে বিরত থাকে। এর প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল একে যুক্তরাষ্ট্রের স্পষ্ট পিছু হটা বলে মন্তব্য করেছে।

ইসরায়েল বুধবার রাতভর গাজা শহর ও রাফায় বোমা হামলা চালিয়েছে। আগুনের গোলায় আলোকিত হয়ে ওঠে গাজার আকাশ।

এদিকে ইসরায়েলী বাহিনী গাজার তিনটি হাসপাতালের ভেতর ও বাইরে ফিলিস্তিনী গ্রুপ হামাসের সাথে লড়াই অব্যাহত রেখেছে। এর ফলে হাসপাতালে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত এবং রোগী ও চিকিৎসকদের নিয়ে আশংকা বাড়ছে।

হামাস হাসপাতালগুলো ব্যবহার করে তাদের কর্মকান্ড চালাচ্ছে এ অভিযোগে গাজার বৃহত্তম আল শিফা হাসপাতালে ইসরায়েল গত সপ্তাহে হামলা শুরু করে। এরপর আরো দু’টি হাসপাতালে ইসরায়েল অভিযান চালায়।

যদিও হামাস তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে ইসরায়েল ও হামাস যুদ্ধের প্রায় ছয় মাসে গড়িয়েছে। হতে চলল। অবরুদ্ধ গাজায় খাবার, পানি ও জ্বালানির তীব্র ইসরায়েল ত্রাণ সরবরাহের বাধা দিচ্ছে বলেও বিভিন্ন ত্রাণ সংস্থা অভিযোগ করে আসছে।

এ প্রেক্ষিতে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার ২৪ লাখ লোক মানব সৃষ্ট দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবন্ধে জোর তৎপরতা কয়েকসপ্তাহ ধরেই অব্যাহত রয়েছে। কিন্তু চলতি সপ্তাহে উভয়পক্ষ থেকে আলোচায় কূটনৈতিক ব্যর্থতার কথা বলা হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, চলমান আলোচনা একটি কৌশলগত পর্যায়ে রয়েছে।

তবে হামাস নেতা গাজী হামাদ বলেছেন, একরোখা ইসরায়েল চাচ্ছে যুদ্ধ চলুক।

তিনি আরো বলেছেন, যুদ্ধবিরতি কিংবা বন্দী বিনিময় আলোচনায় কোন অগ্রগতি নেই।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরায়েল পাল্টা হামলা অব্যাহত রেখেছে এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে।  

ইসরায়েলের প্রতিশোধমূলক অব্যাহত হামলায় এ পর্যন্ত ৩২ হাজার ৪৯০ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। 

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে