বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

গাজা থেকে ৯,০০০ রোগীর জরুরি স্থানান্তর প্রয়োজন: ডব্লিওএইচও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-03-2024 05:59:49 am

গাজা থেকে প্রায় নয় হাজার রোগীর জরুরি চিকিৎসার জন্যে স্থানান্তর প্রয়োজন।

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনী এই অঞ্চলে কেবলমাত্র ১০টি হাসপাতাল কার্যকর থাকার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস শনিবার এ কথা বলেছেন।

এক্সে তিনি বলেছেন, পুরো গাজায় মাত্র ১০টি হাসপাতাল কার্যকর রয়েছে। হাজার হাজার রোগী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যুদ্ধের আগে গাজায় ৩৬টি হাসপাতাল চালু ছিল।

গেব্রিয়াসিস বলেছেন, ক্যান্সার, বোমায় আহত, কিডনি ডায়ালেসিস ও অন্যান্য জটিল রোগসহ জীবনরক্ষাকারী চিকিৎসার জন্য গাজার প্রায় নয় হাজার লোকের জরুরি ভিত্তিতে বিদেশে স্থানান্তর জরুরি।

সংস্থাটি মার্চের প্রথমে এ সংখ্যা আট হাজার বলেছিল যা এখন বেড়েছে।

অবরুদ্ধ গাজায় গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয়। যা এখনও চলমান রয়েছে। গাজার বৃহত্তম আল শিফাসহ আরো কয়েকটি হাসপাতালে ইসরাইল হামলা চালিয়ে আসছে।

টেডরস বলেছেন, এ পর্যন্ত ৩,৪০০ রোগীকে রাফার মধ্যদিয়ে বিদেশে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২,১৯৮ জন আহত এবং ১,২১৫ জন অসুস্থ। কিন্তু আরো অনেককে গাজা থেকে সরিয়ে নেয়া জরুরি।

তিনি আরো বলেছেন, আমরা ইসরাইলের প্রতি জরুরি স্থানান্তরের অনুমতি দেয়ার আহ্বান জানাচ্ছি যাতে জরুরি রোগীরা দ্রুত চিকিৎসা পায়। প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ।

যুদ্ধের আগে প্রতিদিন ৫০ থেকে ১০০ রোগীকে পূর্ব জেরুজালেম কিংবা পশ্চিমতীরে স্থানান্তর করা হতো। এদের অধিকাংশই ছিল ক্যান্সার রোগী।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে