বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

রাজশাহী কলেজের ১৫২তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

Abdul Alim ( Contributor )

প্রকাশের সময়: 01-04-2024 01:59:19 pm

১৫১ বছর পেরিয়ে ১৫২তম বছরে পা রাখলো হিরণ্ময় ঐতিহ্যের ধারক দেশসেরা রাজশাহী কলেজ। ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত কলেজটি বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। ১৫১ বছরের পথ পরিক্রমায় কলেজটিতে গড়ে উঠেছে সুসংহত ও দৃষ্টিনন্দন অবকাঠামো এবং শিক্ষা সহায়ক সুন্দর পরিকাঠামো। প্রতিষ্ঠানটির নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি ও একাডেমিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করার ফলে উন্নত ও মানসম্মত শিক্ষার প্রসারে রাজশাহী কলেজ হয়ে উঠেছে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।


সোমবার (০১ এপ্রিল ) গৌরবোজ্জ্বল দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কলেজের প্রামান্য চিত্র প্রদশর্নী, বেলুন ও ফেস্টুন উড়ানো ও প্রতিষ্ঠা দিবসের কেক কাটা হয়। 


প্রতিষ্ঠা দিবস উদ্যাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ হলেন ড. মো: ইব্রাহিম আলী , সদ্য সাবেক  উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, প্রতিষ্ঠা দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যপক ড. মো: সেরাজ উদ্দীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

 

এদিন সকালে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে রাজশাহী কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। 


এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এতদাঞ্চলে শিক্ষা বিস্তারে রাজশাহী কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে রাজশাহী কলেজ ভবিষ্যতেও অনন্য ভূমিকা পালন করে যাবে বলে শাবাদ ব্যক্ত করেন। 


ভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বিনয়াবনত চিত্তে স্মরণ করেন যাদের বদান্যতা, শ্রম ও মেধায় রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের উপস্থিত হবার জন্য তিনি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান ।


আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে