বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

রাবির অধিভুক্ত হতে চায় না রাজশাহী কলেজ, শিক্ষার্থীদের ক্ষোভ

Abdul Alim ( Contributor )

প্রকাশের সময়: 06-04-2024 04:14:54 pm

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে চায় না রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।


শিক্ষার্থীরা বলছেন, রাবির অধিভুক্ত হওয়ার ফলে সেশনজট পড়তে হবে, এছাড়া ফল প্রকাশসহ নানা ভোগান্তিতে পড়তে হবে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা এই সমস্যাগুলো দেখে আসছেন। তাদের থেকে কর্তৃপক্ষে শিক্ষা নেওয়া দরকার ছিল। অধিভুক্তির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে করা হয়নি। 


শোনর কুমার সরকার নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী তার ফেসবুকে লিখেছেন, ‘রাজশাহী কলেজের অধিভুক্তির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।’ একই কলেজের ইসরাত জাহান নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘দেশসেরা কলেজ হিসেবে সুনামটুকু ছিল। এই সিদ্ধান্ত কার কেমন লাগছে জানি না।’ 


এ বিষয়ে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ ড. ইব্রাহিম আলী বলেন, ‘সরকার যেমন আদেশ দেবে তেমনটি করতে হবে। এখন এ বিষয়ে অন্য কোনো মন্তব্য করতে পারছি না। তবে এখানে মান ক্ষুন্ন বা সুনাম নষ্ট হওয়ার কিছু নেই।’

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার সই করা এক প্রজ্ঞাপনে রাজশাহীর চারটি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া কলেজগুলো হলো রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ। 



আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে