ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি

যে গ্রামে বানরও জমির মালিক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-10-2022 09:25:54 am

সংগৃহীত ছবি

◾দেশচিত্র ডেস্ক 


মানুষের মধ্যে জমিজমা নিয়ে হরহামেশাই বিবাদ হয়। জমির কারণে রক্তের বন্ধনও ছিন্ন হয়ে যায়। কিন্তু উল্টো চিত্রও দেখা যায়। অনেকে মহৎ উদ্দেশ্যে মূল্যবান জমি দান করে দেন। ভারতের মহারাষ্ট্রে বানরের জন্য জমি দান করে দেওয়ার মতো এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে।


ভারতীয় ম্যাগাজিন আউটলুক জানিয়েছে, মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার ভূমি কার্যালয়ের রেকর্ডে দেখা গেছে, জেলার উপলা গ্রাম পঞ্চায়েতের ৩২ একর জমি গ্রামটির বানরের জন্য কেউ একজন দান করেছেন। কিন্তু যে ব্যক্তি এ জমি দান করেছেন তার নাম-ঠিকানা বা কখন এটা করা হয়েছে, সে সম্পর্কে রেকর্ডে কিছু উল্লেখ নেই। 


উপলা গ্রামের বাসিন্দাদের মধ্যে বানরকে সম্মান দেওয়ার ঐতিহ্য রয়েছে। দরজার সামনে বানর এসে দাঁড়ালে, তাদের খাওয়ানো এ গ্রামের পুরোনো রীতি। এমনকি বিয়ের সময়ও বানরদের বিশেষভাবে সম্মান জাননো হয়। তাদের দেওয়া হয় বিশেষ ভোজ।


গ্রাম পঞ্চায়েত প্রধান বাপ্পা পদওয়াল বলেন, ‘জমির নথিতে স্পষ্ট উল্লেখ আছে এ জমি বানরদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে কে বা কারা, কখন এ কাজ করেছেন তা জানা যায়নি।’


জানা গেছে, উপলা গ্রামে প্রায় একশত বানর বসবাস করে। তবে এ সংখ্যা নির্দিষ্ট নয়। কখনো বাড়ে, কখনো কমে। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার কারণেই এমনটি হয়ে থাকে বলে জানান বাপ্পা পদওয়াল। 


বাপ্পা পদওয়াল আরও জানান, বনবিভাগ ওই জমিতে বনায়নের উদ্যোগ নিয়ে। সেখানে একটি পরিত্যক্ত বাড়িও আছে, যা এখন বিধ্বস্ত হয়ে গেছে।


উপলা গ্রামে যে কোনো অনুষ্ঠানে বানরেরা একটি অবিচ্ছেদ্য অংশ। পঞ্চায়েত প্রধান বাপ্পা পদওয়াল বলেন, ‘অতীতে কোনো বাড়িতে বিয়ের আগে বানরদের উপহার দেওয়ার রীতি ছিল। কিন্তু এখন সেই রীতি সবাই মানেন না।’