বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ঈদে কুড়িগ্রামে পুলিশের বিশেষ ট্রাফিক কার্যক্রম পরিচালিত


নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিতে কুড়িগ্রামে   বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর দায়ে ৪২টি মামলা দিয়েছে পুলিশ। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। 

অপরদিকে উশৃংখল ও দলবদ্ধ ভাবে পিকআপ ভ্যানে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে ঘোরাফেরার সময় ৮টি পিকআপ ভ্যান ও ৭টি ব্যাটারি চালিত অটোরিকশাকে আটক এবং গণ- উপদ্রবের দায়ে ২৪টি সাউন্ডবক্স জব্দ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালায় পুলিশ। 


অন্যদিকে জেলার রাজিবপুর, রাজারহাট, উলিপুর, নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় জুয়ার সামগ্রী জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে এখানকার সকল শ্রেণীপেশার মানুষ যাতে নিরাপদে পরিবারসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহন করে। 


জেলার কোথাও কোন বিনোদন স্পষ্ট না, থাকায় প্রতিবছরই কোন না কোন উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে কুড়িগ্রামের একমাত্র ধরলা ব্রিজসহ আশেপাশের নদী রক্ষা বাঁধে। এদিন করে তীব্র যানজটের শিকার হয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এ সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনসহ সাধারণ মানুষকে। তবে এবার ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনে ধরলা ব্রিজে চালু করা হয় ওয়ানওয়ে ও সচেতনতা মূলক মাইকিং। ফলে তীব্র যানজট থেকে মুক্তি পায় দর্শনার্থীরা।


জনি শেখ নামে একজন তার ফেসবুকে লিখেছেন, "কয়েক বছর পরে ঈদের দিন ধরলা ব্রীজে যানজট মুক্ত দেখলাম, ধন্যবাদ কুড়িগ্রাম জেলা ট্রাফিক পুলিশ। 


কুড়িগ্রাম সদরের রফিকুল ইসলাম নামের একজন বলেন, ধরলা ব্রীজের ওপরে নির্ধারিত লেন তৈরি করায় আমরা আমাদের পরিবারসহ নির্বিঘ্নে চলাচল করতে পারছি।


কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন বলেন, জেলার বিভিন্ন নাগরিক, অভিভাবক ও সুধীসমাজের মতামত ও অভিযোগের ভিত্তিতে ঈদুল ফিতরের সারাদিন পুলিশ অব্যাহত ভাবে কাজ করেছে। যাতে নাগরিকরা সুশৃঙ্খলভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারে, যাতে কেউ দুর্ঘটনার শিকার না হয়।



আরও খবর