বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

শফিকুর রহমান জামায়াতের আমির পুনর্নির্বাচিত: থাকবেন ২৫ সাল পর্যন্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-10-2022 01:37:03 pm

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে আগামী তিন বছরের জন্য (২০২৩-২৫) পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।


আবদুল হালিম বলেন, আমিরে জামায়াত হিসেবে ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি কেন্দ্রীয় মজলিসে শূরা গঠনের পর শপথ গ্রহণ করবেন। এরপর নির্বাহী পরিষদ, কর্মপরিষদ গঠনের মাধ্যমে দায়িত্ব বণ্টন করবেন। মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে তিনি সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির ও নির্বাহী পরিষদ গঠন করবেন।


দলীয় সূত্র জানায়, চলতি মাসের অক্টোবরে জামায়াতের রোকনদের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়। ২৫ অক্টোবর ভোট গণনা শুরু হয়। তবে কত ভোটে শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হয়েছেন তা কোনো নেতা জানাতে রাজি হননি।


জানা গেছে, শপথ গ্রহণের পর আমির দলের নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর নির্বাহী পরিষদের সঙ্গে বৈঠক করে দলের সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন।


শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন এবং ১৯৮৫ সালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হন।


শফিকুর রহমান ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সিলেট জেলা শাখা জামায়াতের সেক্রেটারি ও ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির এবং ১৯৯১ থেকে ’৯৮ পর্যন্ত সিলেট জেলা জামায়াতের আমির, ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিলেট মহানগরী জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 


তিনি ১৯৯৮ সালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনোনীত হন। ২০১০ সাল থেকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, ২০১১ থেকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ওই বছরের সেপ্টেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হন। ২০১৭ থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ ২০১৯ সালের ১২ নভেম্বর শফিকুর রহমানকে আমির হিসেবে ঘোষণা করা হয়।

আরও খবর