বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বড়লেখায় রক্তদান যুবসমাজ ফাউন্ডেশনের আয়োজনে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের আয়োজনে ও কম্পিউটার ওয়ার্ল্ডের উদ্যোগে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ মে) দুপুর ২ টায় পৌর শহরের স্থানীয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের সদস্য আবু বক্কর। ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন।

বিশেষ অতিথির বক্তব্য দেন কম্পিউটার ওয়ার্ল্ডের সত্ত্বাধিকারী সাইদুল ইসলাম ফাহিম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিয়ান ফরহাদ, স্বেচ্ছাসেবী মামুন আহমেদ ও বড়লেখা সরকারি কলেজের ছাত্র ফাহিম আহমদ।এছাড়া উপস্থিত ছিলেন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের সদস্য আব্দুস সামাদ আজাদ, কার্যকারী পরিষদের ত্রাণ- দুর্যোগ বিষয়ক সম্পাদক রাজীব আহমদ, সমাজকর্মী মিজানুর রহমান প্রমুখ।পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

আরও খবর