বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

মার্কিন অস্ত্র সতর্কতার পরও ইসরায়েল ‘একা দাঁড়াতে’ প্রস্তুত : নেতানিয়াহু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-05-2024 07:38:26 am

ইসরায়েরী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল গাজায় তাদের যুদ্ধে ‘একা দাঁড়াতে’ প্রস্তুত রয়েছে। রাফায় হুমকিমূলক হামলা অব্যাহত রাখলে ওয়াশিংটন অস্ত্র সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়ার পর তিনি এমন মন্তব্য করেন। খবর এএফপি’র।

নেতানিয়াহু বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, গাজা যুদ্ধে ‘আমাদেরকে যদি একা যুদ্ধ করতে হয়, তাহলে আমরা একাই যুদ্ধ চালিয়ে যাব।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী হামাসের বিরুদ্ধে যুদ্ধে তার আচরণে জোরালো আন্তর্জাতিক সমালোচনার মুখে তিনি গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার মন্তব্য করেন।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিএনএন’কে দেওয়া এক সাক্ষাতকারে সতর্ক করার পর এটি ছিল তার সর্বশেষ মন্তব্য। সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ নগরীতে বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়ে অগ্রসর হলে তিনি ইসরায়েলে কিছু মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। জাতিসংঘ বলেছে, সেখানে প্রায় ১৪ লাখ মানুষ আশ্রয় নিচ্ছে।

নেতানিয়াহু মার্কিন হুমকির কথা উল্লেখ না করলেও ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সমাপ্তির কথা তুলে ধরে ইসরায়েলে স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেওয়া বিভিন্ন মন্তব্যের ওপর জোর দেন। ওই সময় ‘আমরা অনেকের বিরুদ্ধে কম শক্তিশালী ছিলাম।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আজ আমরা অনেক বেশি শক্তিশালী। আমাদের শত্রুদের এবং যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের পরাজিত করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং ঐক্যবদ্ধ।’

তিনি বলেন, ‘আমরা আমাদের নখ দিয়ে লড়াই করবো। কিন্তু বর্তমানে আমাদের নখের চেয়ে অনেক বেশি কিছু আছে। ইশ্বরের সাহায্যে সেই একই আত্মার শক্তি দিয়ে একসাথে আমরা জয়ী হবো।’

এদিকে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে গাজা যুদ্ধে অবিলম্বে কার্যকর প্রভাব ফেলবে বলে তারা ধারণা করছেন।

ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বৃহস্পতিবার রাতে দৃঢ়তার সাথে বলেন, তাদের দেশের সেনাবাহিনীর কাছে ‘রাফাতে আমাদের মিশন সম্পূর্ণ করার জন্য যথেষ্ট অস্ত্র রয়েছে।’

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার থেকে যুক্তরাষ্ট্র আমাদেরকে নজিরবিহীনভাবে সাহায্য করেছে।

তিনি আরো বলেন, এক্ষেত্রে ‘আমাদের নিজস্ব স্বার্থ রয়েছে এবং আমরা মার্কিন স্বার্থের প্রতি স্পর্শকাতর।’

এএফপি জানায়, ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। দেশটিতে হামাসের হামলায় ১,১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজায় কমপক্ষে ৩৪,৯০৪ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে