বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

জামালপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত


জামালপুর প্রতিনিধি :
জামালপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১৪ মে) জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সকাল ৮ টায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন জামালপুর পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান।

প্যারেড পরিদর্শনকালে  ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের ওপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন এসপি।


প্যারেড পরিদর্শনান্তে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান সহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন এসপি মো. কামরুজ্জামান। 

এসময় তিনি বলেন, 'শৃঙ্খলা আমাদের শক্তি। মাস্টার প্যারেড শৃঙ্খলার একটা অংশ। পুলিশের ভাবমর্যাদা ক্ষুন্ন হয় বা স্ট্যান্ডার্ড বিনষ্ট হয়,  এমন আচরণ থেকে বিরত থাকতে হবে।  নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই।'

পরে জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করে করণীয় সংক্রান্ত দিকনিদের্শনা প্রদান করেন এসপি। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস।

আরও খবর