বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

আরব মন্ত্রীদের সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন ম্যাক্রোঁ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-05-2024 07:46:29 am

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার গাজা যুদ্ধ এবং ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করেছেন। দেশটির প্রেসিডেন্টের দপ্তর এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই বৈঠকের আয়োজন করেন। জাতিসংঘের শীর্ষ আদালত ইসরায়েলকে গাজা উপত্যকার রাফাহ শহরে তাদের অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টা পর তিনি বৈঠক করেন।

এই আলোচনায় মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার প্রধান কারণ ‘দ্বি-রাষ্ট্র’ সমাধান পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা এবং গাজার জন্য মানবিক পদক্ষেপ গ্রহণের বিষয় আলোচনায় প্রাধান্য পায়।

এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়, কর্মকর্তারা গাজার সকল ক্রসিং পয়েন্ট ফের কীভাবে সক্রিয় করা যায় এমন সব বিষয় নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরো বলা হয়, পাঁচটি দেশ কীভাবে ‘তাদের সহযোগিতা বৃদ্ধি ও জোরদার করা যায়’ এবং ‘দ্বি-রাষ্ট্র সমাধানের কার্যকর বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। এছাড়া ইসরায়েল রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র কার্যকর উপায় এবং ফিলিস্তিনের বৈধ আকাক্সক্ষার প্রতি সাড়া দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।’

এলিসি প্রাসাদ জানায়, ম্যাখোঁ এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজার্ন বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সৌকরি, জর্ডানের আয়মান সাফাদি এবং সৌদি আরবের ফয়সাল বিন ফারহান আল-সৌদ বৈঠকে যোগ দিয়েছিলেন।

ফরাসি নেতা গাজা শহর রাফাহ এবং অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনে ইসরাইলের অভিযানের বিরুদ্ধে তার বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন। তিনি গাজায় হামাসের হাতে থাকা ‘সকল জিম্মি’ মুক্তির সাথে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলি সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে এএফপি’র তৈরি করা সমীক্ষা অনুযায়ী, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় ১,১৭০ জনেরও বেশি লোক নিহত। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আর ওই হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধ শুরু হয়।

এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় গাজায় কমপক্ষে ৩৫,৮০০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই মহিলা এবং শিশু।

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে