বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কানাডায় চিটাগং অ্যাসোসিয়েশনের পিকনিক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 03:55:52 am

সংগৃহীত ছবি


প্রবাস ডেস্ক : 


কানাডায় বসবাসরত চট্টগ্রামবাসীদের নিয়ে পিকনিকের আয়োজন করে চিটাগং অ্যাসোসিয়েশন। পিটারবোরোর নিকোলাস ওভাল প্যাভিলিয়ন পার্কে আয়োজিত এই পিকনিক পরিণত হয় এক মিলনমেলায়। আয়োজকদের দাবি, শহরের সব চেয়ে বড় এবং সুশৃঙ্খল বনভোজন ছিলো এটি।


টরন্টো থেকে বিশেষ বাসে কানাডার বিভিন্ন শহরে বসবাসরত চট্টগ্রামবাসীকে নিয়ে যাওয়া হয় পিটারবোরো শহরে। টরন্টোয় সফরে আসা চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিমউদ্দিন চৌধুরী এতে অংশ নেন। অ‌্যাসোসিয়েশনের নেতা-কর্মীসহ সবাই জসিমউদ্দিন চৌধুরীকে স্বাগত জানান।


সংগঠনের সভাপতি সরওয়ার জামানের সভাপতিত্বে জসিমউদ্দিন চৌধুরীকে সংবর্ধনা জানিয়ে বক্তব্য রাখেন শিবু চৌধুরী, আলমগীর হাকিম, নাসিরউদ্দৌজা, সেলিনা হোসাইন, সৈয়দ শওকত, সেলিনা সরওয়ার, মো শামসুদ্দিন খলেদ সেলিম। বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার সনৎ বড়ুয়া, মো. সোলায়মান, কফিল উদ্দিন পারভেজ, মো. আজম, বিশ্বজিত পাল, আব্দুল মোমেন জুয়েল, আমিনুল ইসলাম, ড. মন্জুর মোর্শেদ, ব্যরিষ্টার আশরাফুল করিম রনি, ডা. সাগুফা আনোয়ার, শরীফা কামাল মসী। 


পিকনিকে খাওয়া-দাওয়ার বাইরেও সববয়সীদের জন্য নানা রকমের খেলাধূলা এবং বিনোদনের ব্যবস্থা করা হয়। স্পোর্টসকে ঘিরে নানা বয়সী ছেলেমেয়ের কলকাকলীত স্পোর্টস গ্রাউন্ড যেন কচিকাচাদের মেলায় পরিণত হয়। 


সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিলো নানা মনমুগ্ধকর। উপস্থিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আইডল সংগীত প্রতিযোগিতা। সংগীত পরিবেশনায় ছিলেন মৌসুমী বড়ুয়া, মুক্তা পাল, সিরাজী, আলো, শেখর, মারুফ। 


সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সব্যসাচী চক্রবর্ত্তী। সর্বশেষে ছিল দিনের অন্যতম আকর্ষণ রেফল ড্র। প্রথম পুরস্কার টরেন্টো ঢাকা টরেন্টোসহ ২৩টি পুরস্কার ড্র এর মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের মাঝে বিতরণ করা হয়। 




আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১০৯৯ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১১১৫ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে