বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বশেমুরবিপ্রবি: ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তার অবসান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-10-2022 04:12:44 pm

ফাইল ছবি


◾ আর এস মাহমুদ হাসান


ইন্টার্নশিপ প্রোগ্রামের ভাতা, ভেটেরিনারি টিচিং হসপিটাল প্রভৃতি বিষয় নিয়ে অনিশ্চয়তায় ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীরা। তবে সে অনিশ্চয়তার অবসান ঘটেছে।


আজ (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. কিউ. এম. মাহবুব, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের সাথে বিভাগটির চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীদের মিটিং হয়। উক্ত মিটিংয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীরা যেভাবে ভাতা সুবিধা পান সেভাবে বশেমুরবিপ্রবির ভেটেরিনারি শিক্ষার্থীরাও ভাতা পাবেন বলে নিশ্চয়তা দিয়েছে প্রশাসন।


এ বিষয়ে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তার বিভাগের শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, "আমাদের শিক্ষার্থীরা তালা সংস্কৃতিতে না গিয়ে প্রশাসনের সাথে আলোচনায় এসে বিষয়টির সুন্দর সমাধান করতে পেরেছে। আমাদের পজিটিভ মুভমেন্ট অন্যান্যরা রেফারেন্স হিসেবে নিতে পারে"।


ইন্টার্নশিপ ভাতা প্রাপ্তির নিশ্চয়তার খবরে উচ্ছাস প্রকাশ করেছেন বিভাগটির প্রথম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষা বর্ষ) শিক্ষার্থীরা। চতুর্থ বর্ষের শিক্ষার্থী তারকীজ আহমেদ রাফি বলেন, " আগামী বছরের জুন-জুলাইয়ে আমাদের প্রথম ব্যাচের ৬৫ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ প্রোগ্রামে যাবে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যে পদক্ষেপ নিয়েছিলাম তার অনেকটাই আজ সফলতার মুখ দেখেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে ভেটেরিনারি পড়ানো হয়, তারা যেভাবে ভাতা পান আমরাও ইউজিসির নীতিমালা অনুযায়ী সেভাবেই পাবো, জেনে খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে ২০২৩-২৪ অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রণীত হবে আমাদের ইন্টার্নশিপ ভাতা সহ। যেদিন আমরা শিক্ষার্থীরা স্বহস্তে এই ভাতা গ্রহন করবো, সেদিন ই মূলত প্রাপ্তির খাতায় পূর্ণতা আসবে"।



ছবি: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. কিউ. এম. মাহবুবের সাথে শিক্ষক ও শিক্ষার্থীরা


সার্জিক্যাল টুল বক্স, ভেটেরিনারি টিচিং হসপিটাল প্রভৃতি বিষয় বিভাগটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রুপন ইসলাম শুভ বলেন, "হাজারো সমস্যায় জর্জরিত এই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেকোন দাবি আদায় করা অনেক কষ্টসাধ্য কাজ। আমরা শেষ কয়েকটা দিন অনেক পরিশ্রম করেছি, কাগজপত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটাছুটি করেছি।


সকল প্রতীক্ষা শেষে ভিসি স্যার আমাদের নিজ মুখে নিশ্চিত করে বলেছেন আমাদের দাবিগুলো পূরণ হয়ে যাবে। ভেটেররিনারি টিচিং হসপিটাল নিয়ে এমইউ চুক্তির মাধ্যমে স্থানীয় উপজেলা হাসপাতালে শিক্ষার্থীদের ল্যাব প্র্যাক্টিসের ব্যবস্থা করা হবে একই সাথে বিশ্ববিদ্যালয়ে একটি কক্ষ টিচিং হসপিটাল হিসেবে রাখা হবে বলে পুরোপুরি আশ্বস্ত করা হয়েছে। সার্জিক্যাল টুল বক্সের বিষয়টি তদারকি করা হবে। যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কর্তৃক দেওয়া হয়ে থাকে তাহলে আমাদেরকেও দেওয়া হবে বলে শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে এখন এই আশার বাণী যেন খুব দ্রুত সফলতার মুখ দেখে এই কামনা। এছাড়াও বাকি সকল দাবিগুলোও স্বতঃস্ফূর্তভাবে পূরণ হোক এবং আমরাও আমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যেতে পারি, বিভাগ সুন্দরভাবে পরিচালিত হোক এটাই আমাদের প্রত্যাশা"।


প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইন্টার্নশিপ ভাতা নীতিমালা অনুযায়ী ভেটেরিনারি শিক্ষার্থীরা ইন্টার্নশিপ চলাকালে(৬ মাস) প্রতিমাসে ১৫,০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। এছাড়া ওই সময়ে যাতায়াত খরচ বাবদ প্রতিদিন শিক্ষার্থীদের ৭৫ টাকা করে দেওয়া হয়।


আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৩ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে