বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

নেত্রকোণার দুর্গাপুরের সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলি

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 01-11-2022 08:58:31 am

সংগৃহিত

নেত্রকোণার দুর্গাপুরের নানা অভিযোগে অভিযুক্ত মহারাজা কুমদচন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এস.এম আলমগীর হাছান’কে বদলি করা হয়েছে।

সোমবার এ তথ্য জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা,সরকারি মাধ্যমিক শাখা’র এক প্রজ্ঞাপনে।


এর আগে মহারাজা কুমদচন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যায়ের বেহাল দশা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম.এম আলমগীর হাছানের বিরুদ্ধে না-না অনিয়ম, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অসদাচরণ,প্রতিষ্ঠান’কে নিয়ে বাজে মন্তব্য,দুই শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া,সাংবাদিক’কে গালিগালাজ ও হুমকি সহ অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকমহল। এর এক সপ্তাহ পরই জনস্বার্থে ও স্কুলের মঙ্গলকামনায় বদলির আদেশ জারি করা হয়। এ নিয়ে যথাযথ কর্তৃপক্ষ’কে ধন্যবাদ জানিয়েছেন দুর্গাপুরবাসী।


বদলির আদেশ সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা বাংলাদেশ, সরকারি মাধ্যমিক শাখা’র এক প্রজ্ঞাপনের ৭২৭ নং স্মারকে মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (গনিত) এস.এম আলমগীর হাছান’কে নোয়াখালীর জেলার হাতিয়া শহর সরকারি উচ্চ বিদ্যালয়ে দেওয়া হয়েছে।


উল্লেখ্য,দীর্ঘদিন ধরে না-না অনিয়মের অভিযোগ ছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম আলমগীর হাছান বিরুদ্ধে। বিভিন্ন সময়ে শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয়দের আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগের প্রতিশ্রুতি দিয়েও নাটকীয়ভাবে স্বপদে বহাল ছিলেন তিনি এবং বিদ্যালয়ে না এসেও টানা চার মাস বাসায় বসে বেতন নিতেন সেই শিক্ষক। অবশেষ তার বদলির খবরে অভিভাবক মহলে স্বস্তি ফিরে এসেছে। অচিরেই একজন পূর্নাঙ্গ দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়ে এসে ঝিমিয়ে পড়া স্কুলটিতে প্রান ফিরিয়ে আনবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
আরও খবর