বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বড়লেখায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়লেখায় রাহিমুল সাজিদ (৭) নামে এক শিশু খালে ডুবে মৃত্যু হয়েছে। সাজিদ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের ছোট ছেলে। নিহত শিশুর স্বজনরা জানান,বৃহস্পতিবার বিকেল ২ টার দিকে  দেওছড়া খালের পাশে বন্ধুদের সাথে খেলছিল। একপর্যায়ে সে খালের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে সাজিদের সাথে থাকা বন্ধুরা বিষয়টা তার পরিবারকে জানায়।পরে সাজিদের আত্বীয় স্বজন ও এলাকার যুবক,তরুণ মুরব্বিরা খালে নেমে অনেক খোঁজাখোঁজি করে শিশুটিকে পায়নি।পরে উপজেলা প্রসাশন, ফায়ার সার্ভিসে খবর দিলে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে  উদ্ধার তৎপরতা শুরু করে সন্ধ্যা ৮ পর্যন্ত শিশুটিকে খোঁজে না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে।কিন্তু স্বজনরা ও এলাকার যুবক,তরুণদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থেকে প্রায় ৮ ঘন্টা পর রাত ১০ টার দিকে বালিশকোনা কালভাটের কাছে বাশ বাগানের নিচে বড় পাথরের সাথে আটকে থাকা অবস্থায় সাজিদের নিথল দেহ খোঁজে পায় তারা। বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম মোল্লা বৃহস্পতিবার রাতে বলেন, খালের পানিতে পড়ে সাজিদ নামে এক শিশু নিখোঁজ হয়। আমরা বিকেল ৪টার দিকে খবর পাই। পরে সিলেট থেকে ডুবুরি দল এসে খালে নেমে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু রাত ৮টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে ওই শিশুর কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে আবারও উদ্ধার অভিযান চালানোর কথা ছিল। যেহেতু ওই শিশুর নিথল দেহ পাওয়া গেছে, তাই উদ্ধার অভিযান স্থগিত করা হবে।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, খালের পানি থেকে শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

আরও খবর