বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

সেন্টমার্টিনে খাদ্য সংকট উৎকণ্ঠায় বাসিন্দারা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-06-2024 01:56:22 am

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের কাছে বুধবার রাত থেকে একের পর এক মর্টারশেল ও শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণ হয়। নাফ নদের এপারে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে শোনা গেছে বিকট শব্দ। 

এদিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচল করা ট্রলার ও স্পিডবোটে মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়ায় কোনো নৌযান সেন্টমার্টিনে যেতে পারছে না। ৮ দিন ধরে চলছে এই পরিস্থিতি। এ অবস্থায় সেন্টমার্টিনে ১০ হাজারের মতো অধিবাসী খাদ্য ও নিত্যপণ্য সংকটে পড়েছেন।


এদিকে নৌযানে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বুধবার বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ের কাছে প্রতিবাদলিপিটি হস্তান্তর করা হয়েছে। এতে মিয়ানমারকে বাংলাদেশ জানিয়েছে, তাদের দিক থেকে একটি গুলিও বাংলাদেশের অভ্যন্তরে আসা উচিত নয়।


সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ৬ জুন থেকে নৌযান লক্ষ্য করে একের পর এক গুলির কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে খাদ্য সংকট দেখা দিয়েছে। ডিসি স্যার বলেছেন, বিশেষ ব্যবস্থায় শুক্রবার (আজ) থেকে সেন্টমার্টিনের বাসিন্দাদের জন্য নিত্যপণ্য পাঠানো হবে।


টেকনাফ সীমান্তের লোকজন জানিয়েছেন, বুধবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় অন্তত ২০০টি মর্টারশেল ও শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ সময় আকাশে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দও শোনা গেছে। বৃহস্পতিবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত টানা আবারও শতাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।


সাবরাং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তার সঙ্গে আরাকান আর্মির চলমান যুদ্ধে গেল এক মাস টেকনাফ সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল। 

শোনা যায়নি বিস্ফোরণের শব্দ। কিন্তু গত ৫, ৮ ও ১১ জুন নাফ নদ ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে মিয়ানমারের অংশ থেকে সেন্টমার্টিনগামী নৌযানে গুলিবর্ষণ হয়। বুধবার দুপুরে নাফ নদে দেখা যায় মিয়ানমার নৌবাহিনীর জাহাজ। এরপর রাত থেকে আবারও শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ।


তিনি জানান, বুধবার রাত থেকে টেকনাফের শাহপরীর দ্বীপসহ আশপাশের সীমান্ত এলাকায় মিয়ানমারের ওপার থেকে থেমে থেমে ভেসে আসে বিস্ফোরণের বিকট শব্দ। এতে সীমান্ত লাগোয়া শাহপরীর দ্বীপ, জেটিঘাট, জালিয়াপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়া ও আচারবনিয়ার আশপাশের বসতঘর ও স্থাপনা কেঁপে ওঠে। সীমান্তে বসবাসকারীদের অনেকে বাড়িঘর ছেড়ে স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। 


আব্দুস সালাম জানান, শাহপরীর দ্বীপ সীমান্তের নাফ নদের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশের মেগিচং, কাদিরবিল, নুরুল্লাহপাড়া, মাঙ্গালা, নলবইন্ন্যা, ফাদংচা ও হাসুরাতা এলাকা। ধারণা করা হচ্ছে, মংডু শহর ও আশপাশের এলাকাগুলোতে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। 


কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, একটি বড় জাহাজ দেখা এবং বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার বিষয়টি জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় সতর্ক অবস্থানে রয়েছি আমরা।

সেন্টমার্টিনে পণ্য যাবে বিকল্প পথে : আজ কক্সবাজার থেকে বঙ্গোপসাগর হয়ে ট্রলারে করে পণ্য পাঠানো হবে সেন্টমার্টিনে। এছাড়া বৃহস্পতিবার থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে নতুন চ্যানেলে কোস্টগার্ডের নিরাপত্তায় সীমিত সংখ্যক যাত্রী আসা-যাওয়া করছে। 


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, ৮ দিন ধরে এ নৌপথে যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলকে অবহিত করা হয়েছে। এখন সেন্টমার্টিনে পণ্য পাঠানোর জন্য বঙ্গোপসাগরই ভরসা। 


টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফকাত আলী জানান, আজ কক্সবাজার থেকে বড় জাহাজে করে খাদ্যসামগ্রী সেন্টমার্টিনে যাবে। 


সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার ৪টি ট্রলারে করে সেন্টমার্টিন থেকে ২৩০ জন যাত্রী টেকনাফে এসেছে এবং ১৮০ জন সেন্টমার্টিনে গেছে। 


টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, আট দিন চলাচল বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুর ১টায় সেন্টমার্টিন থেকে কয়েকশ যাত্রী নিয়ে দুটি ট্রলার রওয়ানা হয়। ট্রলার দুটি টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমে গোলারখাল পয়েন্টে ভিড়ে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে