বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ঈদ উপলক্ষ্যে ২৩ জুন পর্যন্ত চলাচল করবে বিশেষ লঞ্চ।

আগামী ১৭ জুন দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে ঘরমুখো মানুষের যাতায়াতে প্রস্তুত রয়েছে শতাধিক লঞ্চ। তবে ঈদযাত্রা ঘিরে এবার ১০ দিন বিশেষ লঞ্চ চলাচল করবে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দর কার্যালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে বিশেষ গত ১৩ জুন থেকে এই বিশেষ লঞ্চ চলাচল সার্ভিস চালু হয়েছে। যা চলবে আগামী ২৩ জুন পর্যন্ত। তবে এ ক্ষেত্রে বিশেষ লঞ্চ চলাচলের বিষয়টি নির্ভর করবে যাত্রীদের উপস্থিতির ওপর।


বর্তমানে পদ্মাসেতুর কারণে সদরঘাটে যাত্রীদের তেমন চাপ পড়ে না বলে জানিয়েছেন অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ঢাকা নদীবন্দরের আহ্বায়ক ও এমভি অভিযান লঞ্চের মালিক মামুন অর রশিদ। তিনি জানান, টার্মিনালে আগের মতো চাপ না থাকলেও ঈদে ঘরমুখো যাত্রীদের বহনে পর্যাপ্ত লঞ্চ প্রস্তুত রয়েছে।


মামুন অর রশিদ আরো জানান, যেদিন গার্মেন্টস ছুটি হবে সেদিন থেকে বিশেষ লঞ্চ চলাচল শুরু করবে। এ ব্যাপারে আমাদের প্রস্তুতি রয়েছে। সাধারণত যেসব যাত্রী নিয়মিত যাতায়াত করেন তারাই অনলাইন ও মুঠোফোনের মাধ্যমে আগাম টিকিট বুকিং দিয়ে থাকেন। এছাড়া নৌপথে যাত্রী কমে যাওয়ায় অগ্রিম টিকিটের জন্য যাত্রীদের আগ্রহ কম।


এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের পরিচালক জয়নাল আবেদীন জানান, ঈদে যাত্রীবাহী নৌযানে নিরাপদ ও হয়রানিমুক্ত চলাচল নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।  

আরও খবর



6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে




6a229a1bd98a8-050626034251.webp
আবারও মা হলেন বুবলী

১ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে