বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে দুটি ঋণ চুক্তি স্বাক্ষর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-06-2024 02:16:03 pm

বাংলাদেশ সরকার এবং কোরিয়া সরকারের মধ্যে ‘কনস্ট্রাকশন অব রেলওয়ে কাম রোড ব্রিজ অ্যাক্রোস দ্য রিভার কর্ণফুলী অ্যাট কালুরঘাট পয়েন্ট’ শীর্ষক প্রকল্প ২০২৪-২০৩০ মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে ইডিসিএফ তহবিল থেকে ৭২৪.৭৩ মিলিয়ন মার্কিন ডলার এবং ইডিসিএফ তহবিল থেকে ৯০.১৮ মিলিয়ন মার্কিন ডলারের দুটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


২৭ জুন, বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মি. ইয়ুন ঋণ চুক্তি দুটি স্বাক্ষর করেন।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রেলপথ মন্ত্রণালয়ে মন্ত্রী মো. জিল্লুল হাকিম, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত মি. পার্ক ইয়াং সিক উপস্থিত ছিলেন।


এই প্রকল্প ইডিসিএফ ও ইডিপিএফ এর যৌথ অর্থায়নে রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়ন করা হবে।


এই প্রকল্পের উদ্দেশ্য হলো- কালুরঘাট পয়েন্টে কর্ণফুলী নদীর উপর একটি রেল কাম রোড সেতু নির্মাণের মাধ্যমে নিরবচ্ছিন্ন রেল ও সড়ক যোগাযোগ নিশ্চিতকরণ; চট্টগ্রাম-কক্সবাজার করিডরের অপারেশনাল সীমাবদ্ধতা দূরীকরণ; আন্তঃআঞ্চলিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সাধন; ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশবিশেষ নির্মাণ, স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়ন এবং আন্তঃআঞ্চলিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সাধন।


কোরিয়া সরকারের কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে নমনীয় ঋণ সহায়তা দিয়ে আসছে। উক্ত প্রকল্পে ইডিসিএফ তহবিলের আওতায় ঋণচুক্তির সুদের হার ০.০১ শতাংশ, ঋণ পরিশোধের মেয়াদ ১৫.৫ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ৪০.৫ বছর। অপরদিকে ইডিপিএফ তহবিলের আওতায় ঋণচুক্তির সুদের হার ১ শতাংশ, ঋণ পরিশোধের মেয়াদ ৭ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ৩০ বছর। সুদের হার ও শর্তাবলি উভয় ঋণের ক্ষেত্রেই নমনীয়।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে