বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

২৫ দেশের ৮১টি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-06-2024 11:43:55 am

রাশিয়ার গণমাধ্যম নিষিদ্ধ করার পাল্টা ব্যবস্থা নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৫ দেশের ৮০টিরও বেশি গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে ক্রেমলিন।


মস্কোর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ গণমাধ্যমগুলো রাশিয়াবিরোধী খবর প্রচার করছে, সেই সাথে ভুল তথ্যও দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে এ সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে।


রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, ফরাসি সংবাদসংস্থা এএফপি, জার্মানির স্পিগেল, স্পেনের এল প্যারিস, অস্ট্রিয়া, ইতালি এবং ইতালির জাতীয় সংবাদসংস্থা রয়েছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে বিখ্যাত সংবাদমাধ্যম পলিটিকোর ওপরও।


রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্তের পেছনে মে মাসের একটি ঘটনা আছে। সে সময় ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার চারটি গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যার মধ্যে ছিল, ভয়েস অফ ইউরোপ, আরআইএ নিউজ এজেন্সি এবং ইজভেস্টিয়া এবং রসিয়স্কায়া গেজেটা সংবাদপত্র। পশ্চিমাদের অভিযোগ ছিল, ক্রেমলিনের হয়ে প্রোপাগান্ডা করছে ওই গণমাধ্যমগুলি। প্রাগের ভয়েস অফ ইউরোপও সেই তালিকায় আছে।


২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি এই সংঘাতের শুরু এবং তখন থেকেই মস্কো একে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আখ্যায়িত করে আসছে। কেউ একে যুদ্ধ বললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পশ্চিমা অধিকাংশ গণমাধ্যমই একে যুদ্ধ বলছে। মস্কো জানিয়েছে, তারা এই পদক্ষেপ ফিরিয়ে নিতে পারে। তবে সেক্ষেত্রে ইইউ যে গণমাধ্যমগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে, তা তুলে নিতে হবে।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে