আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাদ টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন শাজাহানপুরে ইট-বালু ব্যবসার আধিপত্যে! দিনেদুপুরে যুবককে কুপিয়ে হ/ত্যা !! যশোরে ‘তৃষ্ণার্তদের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির উদ্বোধন আক্কেলপুরে নলকূপ ড্রাইভারকে বেঁধে রাতভর মারধর, ট্রান্সফরমারের কয়েল লুট বেনাপোলে পণ্যবাহী গাড়ির স্কট শ্রমিকের রহস্যজনক মৃত্যু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এইচআর ক্লাবের নতুন কমিটি ঘোষণা

‘জাদুর কলের’ পানিতে চলছে শেরপুরের চারটি গ্রাম

স্থানীয়রা এই স্রোতধারার নাম দিয়েছেন ‘অটোকল বা জাদুর কল’। © ছবি: দৈনিক দেশচিত্র


শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্ত এলাকা পাহাড় বেষ্টিত হওয়ায় সুপেয় পানির সংকট লেগেই থাকে সারা বছর। তবে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা কয়েকটি গ্রামের ভাগ্যবান মানুষ সামান্য টাকা খরচ করে জ্বালানি ছাড়াই অনবরত পাচ্ছেন সুপেয় পানি। নিত্যদিনের সাংসারিক কাজ এমনকি কৃষি কাজেও ব্যবহার করা হয় এই পানি।


বিনাখরচে উত্তোলিত এই পানি সংরক্ষণ করে কৃষি কাজে ব্যবহারের দাবি স্থানীয় জনপ্রতিনিধির। অবিশ্বাস্য হলেও সত্য, প্রায় বিশ বছরেরও বেশি সময় ধরে ২৪ ঘণ্টা অনবরত পড়ছে ‘জাদুর কল’ বা অটোকলের পানি। শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী এই তিনটি উপজেলার সীমান্ত জুড়ে সারা বছর পানি সংকট থাকলেও শ্রীবরদী উপজেলার রাঙ্গাজান, বালিঝুড়ি, খ্রিস্টানপাড়া ও অফিসপাড়া- এই চারটি গ্রামে পানির সংকট দূর করেছে এই ‘জাদুর কল’ অথবা ‘অটোকল’।


খাবার পানি থেকে শুরু করে গৃহস্থালির সব কাজে এ পানি ব্যবহার করছেন এখানকার বাসিন্দারা। শুধু তাই নয়, অনবরত মাটির নীচ থেকে বের হওয়া এই পানি চাষাবাদের কাজেও লাগাচ্ছেন কৃষকরা। দুই ইঞ্চি পাইপ দিয়ে ৫০ থেকে ৬০ ফুট গর্ত করে ওই গর্তে ৫ থেকে ৬ ফুটের ছোট একটি পাইপ বসিয়ে দিলেই সেখান থেকে অনবরত বের হয় সুপেয় পানি।


স্থানীয়রা এই স্রোতধারার নাম দিয়েছেন ‘অটোকল বা জাদুর কল’। স্থান ভেদে অটোকলগুলোর পানির চাপ কমবেশিও হয়। বিনা খরচে অটোকলের পানি দিয়ে গৃহস্থালির সব প্রয়োজন মিটিয়ে কৃষি কাজে ব্যবহার করা যায় বলে খুশি স্থানীয় কৃষকরা। বিনাপয়সায় অনবরত বের হওয়ায় এই পানির ব্যাপক অপচয় হয়, তাই সরকারিভাবে এই পানি বড় পরিসরে উত্তোলন এবং বিশেষ কায়দায় সংরক্ষণ করে সেই পানি সেচ বঞ্চিত জমিতে দেওয়ার ব্যবস্থা করা গেলে অনেক কৃষক উপকৃত হবেন বলে মনে করেন এখানকার কৃষকরা।


রাণীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ দৈনিক দেশচিত্রকে জানান, এই পাহাড়ি এলাকায় অনেকদিন ধরে পানির সংকট লেগে আছে। তবে কয়েকটি গ্রামের প্রায় অর্ধশত বাড়িতে স্বয়ংক্রিয়ভাবে মাটির নীচ থেকে উঠে আসা পানির স্রোতধারা থাকায় এ গ্রামগুলোতে পানযোগ্য পানির অভাব কিছুটা লাঘব হয়েছে। তবে এই পানির আর্সেনিক পরীক্ষা এবং সরকারিভাবে বৃহৎ প্রকল্পের মাধ্যমে উত্তোলন ও সংরক্ষণ করে কাজে লাগানো দাবি জানান তিনি।


সীমান্তের এই গ্রামগুলোতে প্রায় অর্ধশত অটোকল রয়েছে। যা দিয়ে কৃষকরা প্রায় দুই হাজার একর জমিতে বিনা খরচে সেচ সুবিধা পাচ্ছেন।