প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল
যশোরের শার্শার উলাশী জিয়া খাল পূণঃখনন উদ্বোধন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বাগআঁচড়া প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে একটি প্রচার মিছিল শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয়।
শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্বাবধানে এ প্রচার মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাবেক সভাপতি বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক প্রভাষক আলমগীর কবির,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন,সদস্য সচিব সেলিম হোসেন আশা,উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ,কবির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।