কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাদ টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন শাজাহানপুরে ইট-বালু ব্যবসার আধিপত্যে! দিনেদুপুরে যুবককে কুপিয়ে হ/ত্যা !! যশোরে ‘তৃষ্ণার্তদের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির উদ্বোধন

ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার




 সারাদেশে একযোগে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার মধ্যে মাদারীপুরের শিবচরে ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানোর চেষ্টার ঘটনা ধরা পড়েছে। এ ঘটনায় মূল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পালিয়ে গেছেন প্রক্সি দিতে আসা ব্যক্তি।

বৃহস্পতিবার আরবি প্রথম পত্র পরীক্ষার দিন শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্ব খাস ফকির কান্দি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মো. মেহেদী হাসানের পরিবর্তে মো. সাজিদ নামের এক ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। সন্দেহ হলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি কৌশলে পালিয়ে যান।

এর প্রায় এক ঘণ্টা পর প্রকৃত পরীক্ষার্থী মেহেদী হাসান কেন্দ্রে উপস্থিত হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি অন্য একজনকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর চেষ্টার কথা স্বীকার করেন বলে জানা গেছে। পরে তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পালিয়ে যাওয়া ভুয়া পরীক্ষার্থীর পরিচয় শনাক্তে প্রশাসনের চেষ্টা চলছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষা শুধু নম্বর পাওয়ার প্রতিযোগিতা নয়, এটি সততা, যোগ্যতা ও আত্মবিশ্বাসেরও পরীক্ষা। নকল বা প্রতারণা সাময়িক সুবিধা দিলেও তা জীবনের বড় ক্ষতির কারণ হতে পারে।

তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরিশ্রমের ফল দেরিতে মিললেও তা স্থায়ী হয়, প্রতারণার ফল দ্রুত মিললেও তা টেকে না।” আরও বলা হয়, “সৎ পথে অর্জিত একটি নম্বরও অসৎ পথে পাওয়া শত নম্বরের চেয়ে মূল্যবান।”

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মেধা, নৈতিকতা ও আত্মসম্মানে গড়ে তুলতে পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারির পাশাপাশি পরিবার ও শিক্ষকদেরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag
আরও খবর