বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না: বিবিসিকে জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-08-2024 04:50:20 pm

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।


সোমবার (৫ আগস্ট) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ।


সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।


বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে সজীব ওয়াজেদ জয় জানান, তার মা গতকাল রোববার থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা জোর দেওয়ার পর তিনি নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন।


জয় আরও বলেন, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল। এটি একটি দরিদ্র দেশ ছিল। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত। তিনি খুবই হতাশ।


বিক্ষোভকারীদের দমনে শেখ হাসিনা সরকার কঠোর মনোভাব দেখিয়েছে এই অভিযোগ অস্বীকার করে জয় আন্দোলনকারীদের ইঙ্গিত করে বলেন, আপনারা দেখেছেন, রবিবার ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যখন কেউ পুলিশকে হত্যা করে, তখন পুলিশ কী করবে বলে আপনি আশা করেন?

আরও খবর