বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

দক্ষিণ আফ্রিকায় বন্যায় মৃত্যু বেড়ে ৪৪৩

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2022 05:05:43 am

দক্ষিণ আফ্রিকায় ঝড়ের তাণ্ডব এবং সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো ৪৩ জনে। এখনো নিখোঁজ রয়েছেন আরও অনেকে। গৃহহীন হয়ে পড়েছেন আরও ৪০ হাজারের মতো মানুষ। এর মাঝে শনিবার ফের বৃষ্টি হওয়ার কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতির হয়েছে দেশটিতে।


আবহাওয়া পরিস্থিতি ভাল না হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। দেশটির জরুরি সেবা বিভাগ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল (কেজিএন) প্রদেশে উচ্চ সতর্কতা জারি করেছে। সেখানে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চার হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।


আফ্রিকার ব্যস্ততম বন্দর নগরি দুর্বানে বহু ঘরবাড়ি, স্থাপনা বিধ্বস্ত হয়েছে। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বহু মানুষ। একজন প্রাদেশিক কর্মকর্তা ধারণা দিয়েছেন যে, শুধু অবকাঠামো খাতে ক্ষয়ক্ষতি প্রায় ১০ বিলিয়ন ডলার।


কেজিএন রাজ্যের প্রধান সিহলে জিকালালা জানান, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৩ জনে। ৬৩ জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি বলেও জানান তিনি। জিকালালা এক টেলিভিশন বক্তব্যে বলেছেন, ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগে পড়েছে তার রাজ্য।


দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয় থেকে শনিবার জানানো হয়, দুর্যোগের কারণে প্রেসিডেন্টের সৌদি আরব সফর বিলম্ব হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের কথাও জানায় কর্তৃপক্ষ। এর আগে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এই দুর্যোগকে তিনি ‘ব্যাপক আকারের বিপর্যয়’ বলে তুলে ধরেন। রামাফোসা বলেন, এটি জলবায়ু পরিবর্তনের অংশ।

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে