বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

তোমায় মনে পড়ছিলো | শাহীন খান

কাল রাতে ঠিক শেষ রাতে তোমায় মনে পড়ছিলো  

বুকের ভেতর, মনের ভেতর কেমন জানি করছিলো। 


বাইরে তখন বোশেখ হাওয়া, গাছগাছালি দুলছিলো 

মনের নদী ঢেউয়ের দোলায় রাগের চোটে ফুলছিলো। 


হুতুমপেঁচা থেকে থেকে কেমন জানি ডাকছিলো 

জোছনা সকল চাঁদের সাথে সুখ সুরভি মাখছিলো। 


শিল্পী হয়ে হৃদয় আমার অতীত ছবি আঁকছিলো 

দূরে কোথাও পরাণ চাচা না জানি ক্যান হাঁকছিলো।   


কাল রাতে ঠিক শেষ রাতে ফেবুক আমি খুলছিলাম  

ম্যাসেঞ্জারের কীবোর্ড গায়ে আঙ্গুল আমি বুলছিলাম। 


কাল রাতে ঠিক আমার ঘরে লোডশেডিং ঠিক ছিলো না, 

তবুও আমি পাইনি খাতা হয়নি ভাবের মিলও না। 


চশমা আমার রাখছি কোথায় একটুও আর মনে নেই, 

হায় ইদানিং কেমন জানি অল্প কাজে-ই হারাই খেই। 


জিমেইলেতে রাখতে নজর একটি ইমেইল দেখছিলাম, 

সেটার জবাব  দিলে তুমি যেটা সেদিন লেখছিলাম। 


কাল রাতে ঠিক ক'টার সময় জেগেছিলাম জানতে চাও ? 

হয়তো হবে তিনটে পঁচিশ, তুমি তখন সেহরি খাও। 


কাল রাতে ঠিক শেষ রাতে পড়ছি নামাজ মসজিদে,  

প্রভুর কাছে চাইছি ক্ষমা এবার বুঝি যাই জিতে। 





শাহীন খান 

বানারীপাড়া, বরিশাল। 

আরও খবর