বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

শার্শায় গৃহবধূকে হত্যার পর মামলা ঠেকাতে ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফনের অভিযোগ

শার্শায় গৃহবধূকে হত্যার পর মামলা ঠেকাতে ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফনের অভিযোগ 




যশোরের শার্শায় তাসলিমা (৩৫) নামে এক গৃহবধূকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার পর ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অভিযোগ উঠেছে। 



ঘটনাটি গত সোমবার (২ সেপ্টেম্বর) সোমবার উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামে ঘটে। নিহত গৃহবধূ একই গ্রামের নূর আহম্মেদ এর স্ত্রী। 



নিহত গৃহবধূর স্বামী নূর আহম্মেদ জানান,ঘটনার দিন ফযরের নামাজের জন্য ভোরে মসজিদে যায়।নামাজ শেষে মসজিদে মুসল্লীদের সাথে মতবিনিময় শেষে বাড়ি এসে তিনি স্ত্রীকে ডাকাডাকি করেন।পরে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখে সে খাটের উপর এক পা নিচে এক পা উপরে দিয়ে উপুড় হয়ে এবং মাথায় পিছনে উপর একটি বালিশ দিয়ে পড়ে আছে। পরে মাথা থেকে বালিশ সরিয়ে দেখে মাথায় একটি আঘাতের ক্ষত চিহ্ন।এসময় তাকে উল্টায়ে দেখে মুখমন্ডলে রক্ত নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং জিব একটু বের হয়ে আছে। তখন নুর আহম্মেদ চিৎকার করলে প্রতিবেশীর ছুটে এসে দেখে যে মারা গেছে।পরে পরিবারের চাপে পড়ে ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে তাকে দাফন করা হয়। 




এ সময় তিনি তার প্রতিবেশী দু যুবককে সন্দেহ করে বলেন,আমার স্ত্রীর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নই এটা হত্যা। আমি বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রীর মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে তিনি জানান এবং লাশ উত্তোলন করে ময়নাতদন্ত সহ হত্যাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।



প্রতিবেশী মমতাজ বেগম জানান, তাসলিমার মরদেহ গোসল করানোর সময় লাশের মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল।এজন্য এটা আত্নহত্যা নাও হতে পারে। পেছনে আঘাত করে তাকে মারা হয়েছে বলে তিনি জানান।



শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান,এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি এবং এ বিষয়ে তিনি অবগত নন। তবে ওই গৃহবধূ পরিবার থেকে অভিযোগ দিলে যাথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে