বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ধরলা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ


কুড়িগ্রামের ধরলা নদীতে গোসল করতে নেমে মোঃ আপন (১৬) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। আপন মোগলবাসা ইউনিয়নের নিধিরাম গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে। সে মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বুধবার ১৮ সেপ্টেম্বর বিকেলে মোগলবাসা ইউনিয়নের জিগাবাড়িঘাট ধরলা নদী এলাকায় এ ঘটনা ঘটে। 


মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আপন ও তার বন্ধুরা মিলে গোসলের উদ্দেশ্যে ধরলা নদীতে নেমে পড়ে।স্রোতে সাঁতার কাটতে গিয়ে আপন হঠাৎ তলিয়ে যায়।  অনান্য বন্ধুরা সাঁতরে তীরে উঠলে আপন তীরে উঠতে পারে নাই। আপনের খোঁজে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের দল কাজ করেছে।


কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক  মোঃ কামরুল হাসান বলেন,নিখোঁজ ওই শিক্ষার্থীর লাশ এখনো উদ্ধার হয় নাই।রাতের বেলা পানিতে কাজ করতে সমস্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে আবার উদ্ধারের কাজ চলবে।


আরও খবর