বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে, জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-09-2024 05:01:52 pm

আওয়ামী লীগ ফ্যাসিজমের সঙ্গে জড়িত। গণহত্যার সঙ্গে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। সুতরাং আমরা বলেছি যে, এই মুহুর্তে তাদের রাজনীতি করার সুযোগ নাই। তাদের আদর্শ প্রচার করারও সুযোগ নাই। 



‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে এ মন্তব্য করেন করেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে। যেখানে অতিথি হিসেবে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।


এসময় খালেদ মুহিউদ্দীন তাকে জিজ্ঞেস করেন, আওয়ামী লীগ যেমন সরকারের নির্বাহী সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করেছিল। আপনারাও রাষ্ট্রীয়ভাবে তাদের নিষিদ্ধ করছেন না কেন? 


জবাবে নাহিদ ইসলাম জানান, আমরা সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। আমরা যেকোনো জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ফলে অন্যান্য দলগুলোরও এ বিষয়ে মতামত দেওয়ার প্রয়োজন আছে। সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐকমত্য হলেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি।


নাহিদ বলেন, একটা বিচারপ্রক্রিয়া চলছে। আশা করি এ প্রক্রিয়ার মধ্যেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো এবং একটা রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে পারব।

আরও খবর