বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বড়লেখায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বড়লেখা থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ অক্টোবর) সকাল ১১টায় থানা হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বড়লেখা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য দেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাইয়ূম।এসময় ওসি বলেন, দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বক্ষণিক কাজ করবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের আহবান জানান। এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও দুর্গোৎসব উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, সহসাধারণ সম্পাদক গিতেশ রঞ্জন দাস বিষু, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নব গোপাল দাস, বড়লেখা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক ডা. মুক্তালাল বিশ্বাস, দাসের বাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুপন চন্দ্র দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল ঘোষ প্রমুখ।


আরও খবর